এক্সপ্লোর

Kolkata Police: বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের 'বিশেষ ডিজে শো', 'বিনামূল্যে এন্ট্রি' পাবেন কারা?

Kolkata Police News: মজার মোড়কে এই পোস্ট ট্রাফিক আইন না ভাঙারই সতর্কবার্তা দিয়েছে।

কলকাতা: নববর্ষের রাতে কলকাতা পুলিশের 'বিশেষ আয়োজন'। নতুন বছরের প্রথম রাত মানেই তো উৎসবের রাত। আর শহর কলকাতাও প্রত্যেক বছরের মতো মেতে থাকবে উৎসবের আমেজে। আর তার মধ্যেই কলকাতা পুলিশ আয়োজন করল একটি বিশেষ 'শো'-এর। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ফলাও করে শহরবাসীকে জানাতেও ভুললেন না বিশেষ সেই আয়োজনের কথা। কী সেই বিশেষ আয়োজন? কী কীই বা বিশেষ ব্যবস্থা থাকছে সেই আয়োজনে। জেনে নেওয়া যাক একবার। 

কলকাতা পুলিশ জানিয়েছে, নিউ ইয়ার ইভ বা বর্ষবরণের রাতে একটি স্পেশাল পারফর্মম্যান্সের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ। আয়োজনটির নাম হল, 'ডিজে ট্রাফিক কপস, কলকাতা'। এখানেই শেষ নয়, এই শো-তে নাকি বিনামূল্যে আসবে পারবেন কিছু 'বিশেষ অতিথি'। কারা তারা? তারা হলেন, বিপজ্জনকভাবে গাড়ি চালানো চালকেরা, মদ্যপান করে গাড়ি চালানো চালকেরা, যাঁরা ট্রাফিক সিগন্যাল ভাঙছেন তাঁরা, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন যাঁরা, অন্যান্য ট্রাফিক আইন ভাঙছেন যাঁরা। সারা রাত ব্যাপী চলবে এই 'অনুষ্ঠান'। গোটা কলকাতা পুলিশের এলাকাতেই চলবে এই 'অনুষ্ঠান'। সেই সঙ্গে জারি করা হয়েছে সতর্কবার্তাও। বলা হয়েছে, 'আমাদের অতিথি না হওয়ারই চেষ্টা করুন'। 

মজার মোড়কে এই পোস্ট ট্রাফিক আইন না ভাঙারই সতর্কবার্তা দিয়েছে। এই পোস্টের মাধ্যমে বলা হয়েছে, ৩১ তারিখ রাতে গোটা শহরেই কড়াকড়ি থাকতে ট্রাফিক আইনের। এমনিতেই গোটা কলকাতা চত্বরে রাতভর কড়া থাকে নিরাপত্তা ব্যবস্থা। জায়গায় জায়গায় চলে নাকা চেকিং। তবে উৎসব অনুষ্ঠানের দিনে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। প্রয়োজনমতো বিভিন্ন রাস্তাকে ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়। একাধিক রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় বিভিন্ন বিপদ এড়াতে। এই সমস্ত দিনে গাড়িতে গাড়িতে নাকা চেকিং করা হয়। পরীক্ষা করা হয় চালকেরা কোনোভাবে মদ্য়প অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না। কোনোভাবে ট্রাফিক আইন ভঙ্গ করলে কড়া ব্যবস্থাও নেওয়া হয়। সারা বছরই কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়া থাকে কলকাতার রাতগুলো। তবে উৎসব অনুষ্ঠানের বিশেষ দিনগুলিতে চলে আরও কড়াকড়ি। মজার মোড়কে যেন সেই কড়াকড়ির কথাই ফের একবার মনে করিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

 

আরও পড়ুন:Year Ender 2024 : ফিরে দেখা ২০২৪, বাংলাকে কাঁদিয়ে বিষাদ-পথে পাড়ি দিয়েছেন যেসব নক্ষত্র...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget