এক্সপ্লোর

Kolkata Accident : পাথরে ধাক্কা মেরে উল্টে গেল পুলকার, ঠাকুরপুকুরের দুর্ঘটনায় আহত পড়ুয়ারা

Kolkata News : স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জেমস লং সরণীর একাংশে রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। সেখানেই থাকা পাথরে ধাক্কা মারে পুলকারটি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সাতসকালে ফের পুলকার দুর্ঘটনা (Poolcar Accident)। সকাল সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনা। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গেল পুলকার। গাড়িতে থাকা পড়ুয়ারা আহত হয়, স্থানীয়রাই তাদের উদ্ধার করেন। খবর পেয়ে অভিভাবকরা এসে পড়ুয়াদের নিয়ে যান। ঠাকুরপুকুর থানার (ThakurPukur Police Station) পুলিশ পুলকার আটক করেছে। দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি নাকি, খারাপ রাস্তা, খতিয়ে দেখছে পুলিশ।                                       

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জেমস লং সরণীর একাংশে রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। সেখানেই থাকা পাথরে ধাক্কা মারে পুলকারটি। রাস্তার ধারে থাকা পাথরে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে যায় গাড়িটি। যারপর একটি ফাঁকা অংশে প্রথমে আটকে, তার খানিকপরে উল্টে যায় গাড়িটি। রাস্তায় উল্টে যাওয়া গাড়িটি থেকে পড়ুয়াদের উদ্ধার করেন স্থানীয়রাই। সৌভাগ্যবশত, কারোর চোটই তেমন গুরুতর নয়। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে পুলকারের চালককে।   

বুধবারও এমন একটি ঘটনা ঘটে। মর্মান্তিক পুলকার দুর্ঘটনা ঘটে যায় নিউটাউনে (School Car Accident)। মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় একটি পুলকার। পাঁচজন ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিল গাড়িটি। বালিগুড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। চালককে আটক করেছে পুলিশ।                           

পুলিশ সূত্রে খবর, নিউটাউন থেকে পাঁচ জন ছাত্রকে নিয়ে একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল পুলকারটি (pool car) । কারিগরি ভবন পেরোনোর পর চালকের ফোন আসে। সেই ফোন ধরতে গিয়েই বিপত্তি বলে জানা গিয়েছে। ফোন ধরে কথা বলতে বলতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। দুজন ছাত্রের অল্প আঘাত লেগেছে। খবর পেয়ে অভিভাবকরা এসে বাচ্চাদের নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে। 

সদ্য সৌরনীলকে হারিয়েছে এ শহর। সেই ভয়ঙ্কর দুর্ঘটনা স্মৃতি এখনও ফিকে হয়নি। এরই মধ্যেই এই পুলকার দুর্ঘটনায় আতঙ্কে অভিভাবকরা। 

আরও পড়ুন- কলকাতায় হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, পাথুরিয়াঘাটায় চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন     

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Debraj Chakraborty Arrest: এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : গ্রেফতারি এড়াতে 'ভূভারত ভ্রমণ' ! ১৫ দিনে ৭ বার ঠিকানা বদল, কেমন ছক কষেছিলেন দেবরাজ ?
গ্রেফতারি এড়াতে 'ভূভারত ভ্রমণ' ! ১৫ দিনে ৭ বার ঠিকানা বদল, কেমন ছক কষেছিলেন দেবরাজ ?

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget