এক্সপ্লোর

Kolkata Porn Racket : ' ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে' নিউটাউনের পর্ন ভিডিও শ্যুট ! পুলিশের দ্বারস্থ যুবক

Young Man Allegedly Forced To Act In Porn Video : অভিযোগ, ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে নিউটাউনের এক হোটেলে পর্ন ভিডিও শ্যুট করা হয়েছে এক যুবককে দিয়ে।

কলকাতা : নিউটাউনে পর্ন ভিডিওর ( Porn Video) শ্যুটিংয়ের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।  এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বেলঘরিয়া থানায় (Belgharia PS) ।  অভিযোগ, ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে নিউটাউনের এক হোটেলে পর্ন ভিডিও শ্যুট করা হয়েছে এক যুবককে দিয়ে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শোভাবাজারের বাসিন্দা ওই যুবক।

যেহেতু নিউটাউনে (New Town) ওই ঘটনা ঘটেছে, তাই নিউটাউন থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগকারীর দাবি।  যদিও ভিডিওর পরিচালকের দাবি, সবকিছু অভিনেতাদের জানিয়েই শ্যুটিং করা হয়েছে। গতকাল বেলঘরিয়া থানায় যান ভিডিওর পরিচালকও।  

মঙ্গলবার অভিযোগকারী যুবক নিউটাউন থানায় যান।  অভিযোগকারীকে নিয়ে কয়েকটি জায়গায় ঘুরে ওই গেস্ট হাউসটি চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  অভিযোগকারীর দাবি, তাঁর রোজগারের প্রয়োজন ছিল। সেই সময় তাঁকে রোজগারের লোভ দেখিয়ে বলা হয়, একটি ওয়েব সিরিজের কাজের জন্য লোক প্রয়োজন। তাই ওই যুবক রাজি হয়ে যান। এরপর তাঁকে নাকি ভিডিওর পরিচালক একটি রেকর্ড করান, যেখানে তাঁকে বলতে বলা হয় যে, তিনি নিজের ইচ্ছেতেই এই ভিডিও করতে সম্মত হয়েছেন। অনিচ্ছেয় নয় ! 

আরও পড়ুন :

৩ বছর কলকাতা মেট্রোর কারশেডেই পড়ে চিন থেকে আনা অত্যাধুনিক ডালিয়ান রেক, কেন !



অভিযোগকারী দাবি করেন, তিনি এ ব্যাপারে আগে কিছুই জানতেন না। পরে তিনি কাজ না করতে চাইলেও জোর করা হয়। বলা হয়, এই ভিডিও এই দেশে দেখা যাবে না। অভিযোগকারী এখন চান, কোনওভাবেই যেন এই ভিডিও প্রকাশিত না হয়। 

গত বছরের মাঝামাঝিও এই জাতীয় একটি অভিযোগ উঠেছিল কলকাতায়। নিউটাউনেই। ২৬ জুলাই নিউটাউনের একটি হোটেলে ফটোশ্যুটের নামে ডেকে নিয়ে গিয়ে, এক তরুণীকে দিয়ে পর্ন শ্যুট করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় ২৯ জুলাই এক মডেল ও এক ফোটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ।  চারদিনের পুলিশ হেফাজত শেষে সোমবার ফের তাঁদের বারাসাত আদালতে তোলা হয়। ধৃতরা দাবি করেন কোনওরকম পর্ন শ্যুটের সঙ্গে তাঁরা জড়িত নন। তাদের দাবি ছিল, কোনও পর্ন ভিডিও নয়, ন্যুড শ্যুটের কাজ করেছিলেন তাঁরা।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget