এক্সপ্লোর

DYFI Brigade Rally: যুবশক্তিতে ভর করেই চাঙ্গা! রাত পোহালে ব্রিগেডে DYFI-এর সমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Kolkata News: ব্রিগেড জুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হচ্ছে প্রায় ৬৫০ মাইক।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: জেলাস্তরে বিপুল সাড়া মিলেছে 'ইনসাফ যাত্রা'য়। এবার কলকাতার ব্রিগেটে সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। ৭ জানুয়ারির সমাবেশ ঘিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। সমাবেশে যোগদান করতে ইতিমধ্যেই জেলা থেকে লোকজন আসতে শুরু করেছেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। প্রয়াত বাম কর্মীদের পরিবারের সদস্য এবং পার্টি নেতৃত্বের জন্য সমাবেশস্থলে বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। (DYFI Brigade Rally)

ব্রিগেডে DYFI-এর সমাবেশের জন্য যে মূল মঞ্চ তৈরি হচ্ছে, সেটির দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চে থাকবে চার ফুট বাই চার ফুটের রস্টাম। সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করবেন দলের নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ডান এবং বাম দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট এবং চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দু'টিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য এবং পার্টি নেতৃত্ব। (Kolkata News)

এর পাশাপাশি, ব্রিগেড জুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হচ্ছে প্রায় ৬৫০ মাইক। এবারই প্রথম ব্রিগেডে মঞ্চ তৈরি হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকে মুখ করে। বক্তার তালিকায় নাম রয়েছে, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত এবং প্রাক্তন যুব নেতা আভাস রায়চৌধুরীর।

আরও পড়ুন: Maharani Konar: বয়স কখনও বাধা হয়নি, আজীবনই দলের সক্রিয় কর্মী, ৯০ বছরে প্রয়াত CPM নেত্রী মহারানি কোঙার

শনিবার সকাল থেকে যে সমস্ত বাম কর্মী, সমর্থকরা আসতে শুরু করেছেন, তাঁদের থাকার জন্য রানি রাসমণি রোডের একটি লেনে এবং ধর্মতলার মেট্রো চ্যানেলের পিছনে অস্থায়ী তাঁবু তৈরি করা হচ্ছে। এ ছাড়াও দলীয় কার্যালয়েও কর্মী, সমর্থকদের থাকার ব্যবস্থা করছেন কমরেডরা। এতদিন মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক দলগুলিই ব্রিগেডে সভা-সমাবেশ করে এসেছে। এই প্রথম কোনও দলের যুব সংগঠন ব্রিগেডে সমাবেশ করছে। তাই সভা সফল করতে, মাঠ ভরাতে চেষ্টায় খামতি নেই।

রবিবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড অভিমুখে এগোবে সাতটি মিছিল। সকাল ১০টার পর মিছিল এগোবে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়্যাল থেকে। হাজরা থেকে মিছিলে নেতৃত্ব দেবেন শতরূপ, ঊষসী। পার্ক সার্কাস থেকে মিছিলে নেতৃত্ব দেবেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

এর আগে, 'ইনসাফ যাত্রা'য় ২ হাজার ২০০ কিলোমিটার পথ হেঁটেছেন সিপিএম-এর যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী এবং সমর্থকেরা,  তাতে জেলাস্তর থেকে বিপুল সাড়া মিলেছে। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সিপিএম-এর তরফেও এই সমাবেশ ঘিরে বাড়তি তৎপরতা চোখে পড়ছে। দলের তরুণ নেতা-নেত্রীদের সামনে রেখে ব্রিগেডে সিপিএম এক অর্থে শক্তি প্রদর্শন করতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget