এক্সপ্লোর

Tiljala Fire: তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাবা ও ছেলের

Kolkata News: কাজের জন্য গতকাল রাতে কারখানাতেই ছিলেন বাবা ও দুই ছেলে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন (Tiljala Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আর এক ছেলের অবস্থা আশঙ্কাজনক। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। তাঁদে দাবি, আগুন লাগার খবর পেয়েও দেরিতে এসে পৌঁছয় দমকল বাহিনী (Kolkata News)।

দু'জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তৃতীয় জন

বৃহস্পতিবার সকালে ওই প্রিন্টিং কারখানায় আগুন লাগে। তপসিয়া রোডের ওই কারখানায় জুতোর প্রিন্টিংয়ের কাজ হয়। এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে কারখানায়। রাতভর কারখানাতেই ছিলেন নিহত বাবা ও ছেলে এবং আহত আর এক ছেলে। আগুনে দগ্ধ হন তাঁরা। দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তৃতীয় জন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তিকে মহম্মদ নাসিম  (৫০) এবং তাঁর এক ছেলে মহম্মদ আমির (২৫) মারা গিয়েছেন। আহত হয়েছেন আর এক ছেলে মহম্মদ জসিম। কারখানার ভিতরেই ছিলেন তাঁরা। রাতে কাজ করছিলেন। শাটার বন্ধ করা ছিল। আচমকা আগুনের শিখা চোখে পড়ে। হইহই পড়ে যেতে শাটার খুলে কোনও মতে বেরিয়ে আসেন ছোট ছেলে জসিম। বাকি দু'জন বেরিয়ে আসতে পারেননি।

আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিল-এ বরাদ্দের থেকেও কম তেলে রান্না, ডাল-ভাতেও কাটছাঁট! রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লাস্টিকের প্রচুর ব্যাগ মজুত ছিল কারখানায়। মজুত থাকত প্রচুর রাসায়নিক। কী করে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধন্দ। এক জন বেরিয়ে এলেন, বাকিরা কেন বেরোতে পারলেন না, প্রশ্ন উঠছে তা নিয়েও। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আচমকা ধোঁয়া বেরোতে দেখি। টেনে একজনকে বের করি আমরা। বাকি দু'জন ঘুমিয়ে ছিলেন। জল এনে নেভানোর চেষ্টা করি। কিন্তু ওই দু'জন বেরোতে পারেননি।

সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে

নিহতরা কারখানায় রাতে কাজ করছিলেন। তার পর কারখানার ভিতরেই একটি মাচানে ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই নেনে আসতে পারেননি বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তাতে দেখা গিয়েছে আগুনের শিখা পৌঁছে যায় প্রায় তিন তলা বাড়ি পর্যন্ত। ঘিঞ্জি এলাকায় আশেপাশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়রা আগুন নেভাতে পারেননি। দমকল এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করা হয় আগুন। পুড়ে যাওয়া দুই দেহ উদ্ধার করা হয়। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ নিয়ে পৃথক তদন্ত করা হবে তাদের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget