এক্সপ্লোর

Mid Day Meal: মিড ডে মিল-এ বরাদ্দের থেকেও কম তেলে রান্না, ডাল-ভাতেও কাটছাঁট! রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

Mid Day Meal Controversy:

কলকাতা: শিক্ষায় নিয়োগ, পুরসভায় নিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, একশো দিনের কাজের পর এবার মিড ডে মিলেও উঠল দুর্নীতির অভিযোগ। মিড ডে মিল নিয়ে বড়সড় গরমিলের অভিযোগ উঠল বাংলায়! 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বলা হল, ২০২২-এর ৬ মাসে ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে ১০০ কোটি টাকার বেশি। ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো ছাড়াও একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে শিক্ষামন্ত্রকে জমা পড়া রিপোর্টে। 

কী বলছে পরিসংখ্যান? 

জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে দাবি, গড়ে ৯৫ শতাংশ পড়ুয়াই মিড ডে মিলের খাবার খায়।কিন্তু পরিদর্শন করা রাজ্যের প্রায় সব স্কুলেই দেখা গেছে, মিড ডে মিল খাওয়ার পড়ুয়াদের হার ৬০ থেকে ৮৫ শতাংশ! রিপোর্টে আরও চাঞ্চল্যকর দাবি, যত স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধিরা সরেজমিনে ঘুরে দেখেছেন, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কম ভাত রান্না করা হয়েছে। ৬০ শতাংশ স্কুলে চাহিদার তুলনায় কম রান্না হয়েছে ডাল। ৪৭ শতাংশ স্কুলে প্রয়োজনের তুলনায় কম তেলে রান্না হয়েছে। শাক-সবজি কম রান্না রয়েছে ২৭ শতাংশ স্কুলে। 

বিরোধীদের প্রশ্ন

স্কুলে কতজন শিশু পড়ে, তা কেউ জানেন না। ২০-৩০ জন বাচ্চা আছে, বলা আছে ৫০ জন আছে। সব জায়গায় দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন, তাঁকে জিজ্ঞাসা করা হয়নি। যাঁরা চুরি করছে, তাঁকে জিজ্ঞাসা করবে কেন? প্রশ্ন দিলীপ ঘোষের।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেছেন,  আমি আগেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের খাবারের প্লেট থেকেও চুরি করতে দ্বিধাবোধ করেন না। একবার ভাবুন, যদি তারা (তৃণমূল সরকার) একটা আর্থিক বছরের দুটি কোয়ার্টারেই (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২২) ১০০ কোটি টাকা চুরি করতে পারে, তাহলে গত ১২ বছরে কত টাকা সরিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শাসনের নামে দিনদুপুরে ডাকাতি করেছে।                      

সরকারের 'সাফাই'

এদিকে রাজ্য সরকারের বক্তব্য ওই রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি. অভিযোগ রাজ্যের। শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন, এই 'লুকোচুরি' খেলাটার কী উদ্দেশ্য, যদি না এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্য কোনও অভিসন্ধি থাকে?  

আরও পড়ুন, খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget