এক্সপ্লোর

Kolkata Rain Train Cancel : রাতভর বৃষ্টির পর শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস, বাতিল একাধিক লোকাল

Kolkata Train Cancel : শিয়ালদা থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মঙ্গলবার রাতের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাই জলের তলায়। এরই মধ্যে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে।

 বাতিল ট্রেন
জানা যায়, রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫টি লোকাল। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে।

অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস? 
দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ধস যেখানে নেমেছে, তার কাছেই রেলের নির্মাণ কাজ চলছে। প্রশ্ন উঠছে, বর্ষাকালে রেললাইনের ধারে অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস? 

গাছ উপড়ে হরিশ মুখার্জি রোডে যান চলাচল বন্ধ
অন্যদিকে, সকালের ব্যস্ত সময়ে হরিশ মুখার্জি রোডে গাছ উপড়ে পড়ায় বিপত্তি ঘটে। সকাল পৌনে ৮টা নাগাদ গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে। অফিস টাইমে হরিশ মুখার্জি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের চেষ্টা চালায়।  

মঙ্গলবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে - 

  • সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। ৯১ মিলিমিটার।
  • বেহালায় ৯০.৮ মিলিমিটার। 
  • বালিগঞ্জে ৮৭ মিলিমিটার।
  • জোকায় ৭৬ মিলিমিটার। 
  • মোমিনপুরে ৭১ মিলিমিটার। 
  • তপসিয়ায় ৬০মিলিমিটার। 
  • মার্কুইস স্কোয়ারে ৫৯ মিলিমিটার।
  • ঠনঠনিয়ায় ৪৬.৬ মিলিমিটার।
  • ধাপায় ৪৬ মিলিমিটার।
  • মানিকতলায় ৪৩ মিলিমিটার।
  • দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।     


    এদিকে, নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার, জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। কালীঘাট এলাকাও জলমগ্ন। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়।      

    আবহাওয়া দফতরের পূর্বাভাস,  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  বুধবার সারাদিন । বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।       

    আরও পড়ুন :

    ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Debraj Chakraborty Arrest: এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : গ্রেফতারি এড়াতে 'ভূভারত ভ্রমণ' ! ১৫ দিনে ৭ বার ঠিকানা বদল, কেমন ছক কষেছিলেন দেবরাজ ?
গ্রেফতারি এড়াতে 'ভূভারত ভ্রমণ' ! ১৫ দিনে ৭ বার ঠিকানা বদল, কেমন ছক কষেছিলেন দেবরাজ ?

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget