এক্সপ্লোর

Kolkata News: স্বল্প খরচে ডায়ালিসিস, মাতৃভবনে চালু হল পরিষেবা

Ramakrishna Sarada Mission Matribhavan: ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’... স্বামীজির এই বাণীকে পাথেয় করেই শুরু হয়েছিল পথ চলা।

সন্দীপ সরকার, কলকাতা: স্বল্প খরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ডায়ালিসিস ইউনিটের মধ্যে থাকছে ভেন্টিলেটর। (Kolkata News) ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজনকে আর নাজেহাল হতে হবে না বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’... স্বামীজির এই বাণীকে পাথেয় করেই শুরু হয়েছিল পথ চলা। ৭৪ বছর ধরে গরিব ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মা ও শিশুদের সহায় হয়ে উঠেছে মুদিয়ালির রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতাল। এবার সেখানে চালু হল ডায়ালিসিস ইউনিট। এবার থেকে সেখানে স্বল্প খরচে ডায়ালিসিস করানোর সুযোগ মিলবে। (Ramakrishna Sarada Mission Matribhavan)

এই ইউনিটে থাকছে দু'টি ডায়ালিসিস যন্ত্র। সঙ্গে থাকছে ভেন্টিলেটর, যাতে ডায়ালিসিস চলাকালীন কোনও রোগীর প্রয়োজন হলে, দেরি না করে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা যায়। শনিবার এর উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট অধ্যক্ষা প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা।

আরও পড়ুন: Tarkeshwar Storm: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের এই এলাকা, ভেঙে পড়ল গাছ, নেমে এল অন্ধকার

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত প্রান্তিক মানুষের জন্যই ডায়ালিসিস ইউনিট চালু করার ভাবনা। ১৯৫০ সালে স্বামীজির আদর্শে গরিব, আর্ত মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুদিয়ালিতে চালু হয়েছিল রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতাল। একশো শয্যার হাসপাতালে রয়েছে নিওনেটাল ইউনিট।

সেই মহৎ লক্ষ্যেই আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা রোগীদের অত্যন্ত কম খরচে উন্নতমানের পরিষেবা দিতে মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। 

স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দিতে আগেও একাধিক পদক্ষেপ করেছে মাতৃভবন। সেখানে সময়ের আগে জন্মানো শিশুদের জন্য উচ্চমানের শিশুবিভাগও রয়েছে।  আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুদের সুস্থ করে তুলতে পেডিয়াট্রিক হাই ডিপেন্ডেন্সি ইউনিট রয়েছে হাসপাতালে। রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ভেন্টিলেটর মেশিন, গ্রিন ফ্লোর, ব্লু ল্যাম্প, ইনকিউবেটর। করোনার আগে পর্যন্ত হাসপাতালে সময়ের আগে জন্মানো শিশুদের অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হতো। সেই সমস্যার সমাধান করতেই নয়া ব্যবস্থা চালু করা হয়। স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রচেষ্টা থেকেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget