এক্সপ্লোর

Model's Death : সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা উঠতি মডেল পূজা সরকারের ?

Puja Sarkar : বাঁশদ্রোণীর বহুতল থেকে গাইঘাটার বাসিন্দা উঠতি মডেলে পূজা সরকারে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে

কলকাতা : বাঁশদ্রোণীতে উঠতি মডেলের (Model) মৃত্যু ঘিরে রহস্য। সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা উঠতি মডেল পূজা সরকারের (Puja Sarkar) ? তদন্তকারীরা মনে করছেন, সম্ভবত সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা পূজা। 

বাঁশদ্রোণীর বহুতল থেকে গাইঘাটার বাসিন্দা উঠতি মডেলে পূজা সরকারে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ১৯ বছরের পূজা সরকার মডেলিং করতেন। ফ্ল্যাট মালিকের দাবি, মাসছয়েক আগে এক বন্ধুর সঙ্গে মিলে বহুতলের একতলার ফ্ল্যাট ভাড়া নেন পূজা। গতকাল রাতে ওই ফ্ল্যাট থেকেই উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

কী বলছে পুলিশ ?

পুলিশ সূত্রে খবর, পূজার সঙ্গে গাইঘাটার বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। গতকাল ফ্ল্যাটমেটের সঙ্গে হোটেলে খেয়ে ফেরার পর, রাতে প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন পূজা। এরপর ঘরের দরজা বন্ধ করে দেন। তরুণীর সঙ্গীর ফোন পেয়ে থানায় ফোন করেন ফ্ল্যাটের মালিক। পরে বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন ; শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটে একসয় দুই তরুণ এহং দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। প্রায়ই ফ্ল্যাটের মধ্যে থেকে বচসা ভেসে আসত। 

নিত্যদিন এমন চলতে থাকায় কার্যত গা সয়ে গিয়েছিল সকলের। তার মধ্যেই শনিবার রাতে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ওই বহুতলে ছুটে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে থাকলেও মডেলের সঙ্গী কেন কিছু টের পেলেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?

ভিডিও

Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget