এক্সপ্লোর

Heart Transplant: রাজ্যে প্রথম, কৃত্রিম যন্ত্রের মাধ্যমে সচল রাখা হল রোগীর হৃদযন্ত্র, ৩৭দিন পর সফল হৃত্‍পিণ্ড প্রতিস্থাপন

৩৭ দিন ধরে লড়াই। এতগুলো দিন যন্ত্রের সাহায্যে সচল রাখা হয়েছিল হৃদপিণ্ড। অবশেষে সফল প্রতিস্থাপন। নতুন জীবন ফিরে পেলেন, বছর ৩৭-এর যুবক।

কলকাতা: চেন্নাই (Chennai) থেকে জবাব দিয়ে দিয়েছিল। ফেরায়নি আর এন টেগোর হাসপাতাল (Rabindranath Tagore Hospital)। কৃত্রিম যন্ত্রের মাধ্যমে ৩৭দিন সচল রাখা হল রোগীর হৃদযন্ত্র। তারপর, সফল হৃত্‍পিণ্ড প্রতিস্থাপন (Heart Transplant)। সুস্থ রয়েছেন অঙ্গ গ্রহীতা। এই ঘটনা রাজ্যে প্রথম বলে দাবি, হাসপাতালের চিকিত্‍সকদের।

৩৭ দিন ধরে লড়াই। এতগুলো দিন যন্ত্রের সাহায্যে সচল রাখা হয়েছিল হৃদপিণ্ড। অবশেষে সফল প্রতিস্থাপন। নতুন জীবন ফিরে পেলেন, বছর ৩৭-এর যুবক। হাওড়ার শ্যামপুরের বাসিন্দা, সুকুমার মণ্ডল। আচমকাই আক্রান্ত হন হৃদরোগে। পরিজনরা চিকিত্‍সার জন্য নিয়ে যান দক্ষিণ ভারতে। 

পরিবারের বক্তব্য, সেখানে চিকিত্‍সকরা কোনও আশার আলো দেখাতে পারেননি। ফিরে আসার পর ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকায়, সুকুমার মণ্ডলকে আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৩৭ দিন ধরে BiVAD যন্ত্র দিয়ে সচল রাখা হয় রোগীর হৃদপিণ্ড। 

হাসপাতালের দাবি, যা কিনা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে এই প্রথম। সম্প্রতি, নিউ ব্যারাকপুর পুরসভার কর্মী, বছর ৪৯-এর এক ব্যক্তির ব্রেন ডেথ হয়। গত ৭ তারিখ, তাঁরই হৃদপিণ্ড প্রতিস্থাপিত হয় হাওড়ার শ্যামপুরের সুকুমার মণ্ডলের শরীরে। 

অঙ্গ গ্রহীতা সুকুমার মণ্ডলের কথায়, ওনাদের আশীর্বাদে নতুন জীবন ফিরে পেলাম। রোগীর আত্মীয় পিঙ্কু শর্মা বলছেন, ডাক্তার বলে আর রেস্টোর করা যাবে না। আশা ছেড়ে দিয়েছিলাম।' 

মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের: উল্লেখ্য গত ১৫ জুলাই অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের এরকম হাসপাতালের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের। লিভার প্রতিস্থাপনের জন্য, রুবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন শুরু হবে রুবি হাসপাতালে। 

আরও পড়ুন: Fraud Case: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

এবার রুবি হাসপাতালেই হবে লিভার ট্রান্সপ্লান্ট! অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের  অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের Gleneagles Global Health City হাসপাতালের। সেই হাসপাতালের সঙ্গে এবার মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের।

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget