এক্সপ্লোর

Kolkata Accident : ব্যস্ত রাস্তায় ভয়ঙ্কর ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল ৩ টি গাড়ি, কলকাতায় বড় দুর্ঘটনা

প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। 

প্রকাশ সিনহা, কলকাতা : সাত সকালে অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়।  ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ।   প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। 

কীভাবে দুর্ঘটনা

সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে আত্মীয়ের সঙ্গে অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। স্থানীয়দের দাবি, 
ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।

মত্ত অবস্থায় ছিলেন চালক

স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানো শিখছিলেন অ্যাপ ক্যাবের চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাব চালক।  ঠিক কী কারণে এমন ভুল রুটে অ্যাপ ক্যাব  ঢুকে পড়ল, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে এতবার সতর্ক করা সত্ত্বেও মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেই চলেছে। স্বাভাবিক ভাবে ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা।   

অতীতেও দুর্ঘটনা এই অঞ্চলেই 

ট্যাংরাকাণ্ডের কথা এখনও ফিকে হয়নি কলকাতাবাসীর মন থেকে। চলতি বছরই ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে ট্যাংরার বাসিন্দা  প্রসূন ও প্রণয় দে-র গাড়ি। সেই সময় সঙ্গে ছিল প্রণয়ের নাবালক পুত্রও। সেই পথ দুর্ঘটনার সূত্র ধরেই ২১/C অতুল শূর রোডের এই চারতলা বাড়ি থেকে হাত ও গলা কাটা অবস্থায় দুই বধূ রোমি ও সুদেষ্ণার দেহ উদ্ধার হয়। বাড়ির ছোট মেয়ে প্রিয়ম্বদাও মৃত অবস্থায় পড়েছিল। পরে বাড়ির তিন মহিলা সদস্যকে  খুনের কথা পুলিশি জিজ্ঞাসাবাদে  স্বীকার করেন প্রসূন দে। আদালতও একই কথা জানান তিনি। সেই ঘটনার পর এপ্রিলের শুরুতেই ফের দুর্ঘটনা অভিষিক্তা অঞ্চলে। 

শিলিগুড়িতেও দুর্ঘটনা 

এদিনই শিলিগুড়িতে দুর্ঘটনার সম্মুখীন হয় একটি স্কুলের বাস। লন্ত অবস্থায় অ্যাক্সেল ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির জলপাই মোড়ে দুর্ঘটনা ঘটে। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল স্কুল বাস। এই ঘটনায় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget