এক্সপ্লোর

Kolkata Accident: বর্ষবরণের রাতে শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, নাকা তল্লাশির সময় ট্রাফিক পুলিশকেই ধাক্কা, অধরা চালক

Traffic Police Injured: বর্ষবরণের রাতে শহরে যখন উৎসবের আমেজ, শহরের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ। রাতের রাস্তায় চলাচল করার গাড়িগুলিতেও চালানো হচ্ছেল নাকা তল্লাশি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বর্ষবরণের রাতে ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা গাড়ির (New year's Eve)। সায়েন্স সিটির (Science City) কাছে নাকা তল্লাশি চালানোর সময় ধাক্কা। তাতে আহত হলেন ওই ট্রাফিক পুলিশ (Traffic Police Injured)। তাঁর পাঁজরে গুরুতর আঘাত লেগেছে। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। যে গাড়ি ধাক্কা মারে ওই ট্রাফিক পুলিশকে, তার চালক এখনও অধরা। খোঁজ চলছে তাঁর (Kolkata News)। 

বর্ষবরণের রাতে ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা বেপরোয়া গাড়ির

বর্ষবরণের রাতে শহরে যখন উৎসবের আমেজ, শহরের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ। রাতের রাস্তায় চলাচল করার গাড়িগুলিতেও চালানো হচ্ছেল নাকা তল্লাশি। সায়েন্স সিটির সামনে মোতায়েন ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তী। নাকা তল্লাশি চালানোর সময় তাঁকেই ধাক্কা মেরে বেরিয়ে যায় একটি গাড়ি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশের কর্মী তপন। কিন্তু গাড়ি দাঁড় করানোর বদলে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যান গাড়ির চালক। তাতে পাঁজরে গুরুতর চোট পান তপন। তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন:  Kolkata Accident: নতুন বছরের প্রথম দিনই দুর্ঘটনা শহরে, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, চালক ঘুমিয়ে পড়াতেই বিপত্তি!

অন্য দিকে, নতুন বছরের প্রথম দিনে, রবিবার ভোরে ইএম বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। অজয় নগর থেকে পাটুলি যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় ইএম বাইপাসের উপর কালভার্টের উপর একটি স্তম্ভে ধাক্কা মারে গাড়িটি। তাতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনও রকমে রক্ষা পান যাত্রীরা। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাঙুর হাসপাতালে পাঠায় সার্ভে পার্ক থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। পুলিশের অনুমান, চালকর আসনে থাকা ব্যক্তি খুমিয়ে পড়েছিলেন। তার উপর গতি ছিল বেশি। তাতেই দুর্ঘটনা ঘটে। তবে এয়ারব্যাগ খুলে যাওয়াতেই প্রাণ রক্ষা হয়েছে সকলের। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য অব্যাহত

এর আগে, শনিবার বছরের শেষদিনে ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় একটি বেপরোয়া গাড়ি। তাতে আহত হন গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে সেটি উল্টে যায়।

তাতে কোনওক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক এবং আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget