এক্সপ্লোর

Kolkata Saltlake News : একের পর এক বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু, সল্টলেকের বিভিন্ন জায়গায় পড়ে খোলা তার, বক্স

হাওড়া, হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। রাজ্যে একের পর এক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে।

কলকাতা : হাওড়া, হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। রাজ্যে একের পর এক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে। কিন্তু তাঁর পরেও এখনও অনেক জায়গায় ফেরেনি হুঁশ! কলকাতার একাধিক জায়গায় খোলা বিদ্যুতের তার। যা থেকে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। হরিদেবপুরের ঘটনার পর দেখা গিয়েছিল রানি রাসমণি অ্যাভিনিউ থেকে ই এম বাইপাস, খোলা তারের বিপদ সর্বত্র। শনিবারও এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়ল বিপদ-ছবি। সল্টলেকের বিভিন্ন জায়গায় ধরা পড়ল খোলা তারের ছবি।

বাতিস্তম্ভের নিচে খোলা বিদ্যুতের বক্স
DD ব্লকে ৪০ নম্বর ওয়ার্ডে বাতিস্তম্ভের নিচে খোলা অবস্থায় পড়ে বিদ্যুতের বক্স। DD ব্লকের আরেকটি জায়গায় দেখা গেল বাতিস্তম্ভের নিচে খোলা তার। GA ব্লকে ৩৭ নম্বর ওয়ার্ডের পূর্বাচলে ইংরেজি মাধ্যম স্কুলের লাগোয়া বিদ্যুতের বক্স ঢাকনা খোলা অবস্থায় পড়ে। যেখান দিয়ে পড়ুয়াদের নিত্য যাতায়াত। বক্সের মধ্যে আগাছার জঙ্গল। ফলে চোখেও পড়ছে না তেমনভাবে। অসতর্কতায় ভুল হওয়া অস্বাভাবিক নয় ! পুরসভা ও বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পুরসভা ও বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কোনও বাতিস্তম্ভে খোলা তার রাখা যাবে না। কলকাতার মেয়রের এই নির্দেশের পরও দেখা যাচ্ছে এই ছবি! অর্থাৎ মৃত্যু ফেরাতে পারেনি হুঁশ। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বহু মানুষের
ধর্মতলা থেকে দমদম, হাওড়া থেকে উত্তর ২৪ পরগনা। বর্ষার জমা জলে, পড়ে থাকা খোলা তারে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বহু মানুষের। হালফিলে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বারো বছরের এক বালকের। এরকম আরও কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের? কবে নেওয়া হবে ব্যবস্থা? সেই প্রশ্নই জোরাল হচ্ছে বিভিন্ন মহলে। 

শনিবারও বাঁকুড়ায় দুই জনের প্রাণ যায় এই একইভাবে।  প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা-সহ ২ জনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। এভাবে আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? সেই প্রশ্নই তুলছে স্বজনহারা পরিবার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget