এক্সপ্লোর

Shootout in Kolkata: ভরদুপুরে কলকাতায় এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর, মৃত দুই

Kolkata: রাস্তায় পড়ে দেহ। পাশে বন্দুক। এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর। গুলির আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। পরে 'আত্মঘাতী' ওই পুলিশকর্মী।

কলকাতা: ভরদুপুরে চলল গুলি। পার্কসার্কাসে গুলিতে মৃত্যু। রাস্তায় পড়ে দেহ। পাশে বন্দুক। নিহত পুলিশকর্মীর পাশে পড়ে রাইফেল। একটু দূরেই পড়ে এক মহিলার দেহ। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের গার্ড হিসেবে কর্মরত ওই পুলিশকর্মী। শুক্রবার দুপুরে এমনই ভয়ানক ছবি খাস কলকাতার বুকে। 

কী জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা:
স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানে থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি (Firing) চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী (Police)। সঙ্গে সঙ্গে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন এক মহিলা। গুলি লাগে তাঁর।  প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার সঙ্গে আরও কেউ একজন ছিলেন। তাঁর গুলি লেগেছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলোপাথাড়ি গুলি করার পর ওই মহিলার গায়ে গুলি লাগে। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকে গুলি করেন বলে দাবি স্থানীয়দের। আট-দশ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমন ঘটনার কথা শুনেই এলাকায় আসছেন পুলিশকর্মীরা। ঘটনা ঘটনার মিনিট কুড়ির মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশকর্মীরা। মৃতদেহ উদ্ধার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এলাকায় এসে পৌঁছেছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রটি।

গাড়িতেও গুলি:
স্থানীয়দের দাবি, এলোপাথাড়ি গুলি চালানোয় কাছেই একটি গাড়িতে গুলি লেগেছে। পাশেই একটি গ্যারেজে লাগে গুলি। তখনই একটি বাইকে মহিলার গায়ে গুলি লাগে, সঙ্গে থাকা বাইক চালকের গায়েও গুলি লেগেছে বলে দাবি স্থানীয়দের।
সূত্রের খবর, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে (High Commision of Bangladesh) কর্মরত ওই নিরাপত্তারক্ষীর নতুন কাজে যোগ দিয়েছিলেন। এমন ঘটনায় প্রবল আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ভিড় থাকলে আরও প্রাণহানি হতে পারত এলাকায়।  আচমকা এই ঘটনা ঘটনায় প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই প্রবল আতঙ্ক রয়েছে এলাকায়। চোখের সামনে এমন ঘটনা দেখে বাকরুদ্ধ স্থানীয়রা। গোটা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।  

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর টাকায় ফোন, চতুর্থ হয়ে ধন্যবাদ জানালেন অর্পিতা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget