এক্সপ্লোর

Kolkata : ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের হল গোর্কি সদনের সামনে আক্রান্ত ব্যবসায়ীর

সিএমআরআই হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ীর শরীর থেকে গতকাল ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

কলকাতা : শেক্সপিয়র সরণী থানার এক কিলোমিটারের মধ্যে গোর্কি সদনের সামনে শ্যুটআউট। গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংহ। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।  প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গুলি চালানো হয়েছে দেশি পিস্তল থেকে।  ইতিমধ্যে সিএমআরআই হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ীর শরীর থেকে গতকাল ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

রাতের শহরে শ্যুটআউট। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, আশপাশ তখনও জমজমাট। রাস্তাঘাটে লোকজন। দোকান খোলা। কিন্তু, সূত্রের খবর, কারোর কোনও তোয়াক্কা না করে, ডোন্ট কেয়ার ভঙ্গীতে, হঠাৎ‍ই আগ্নেয়াস্ত্র বের করে ব্যবসায়ীকে গুলি করে এক বাইক আরোহী। তাঁর ডান কাঁধে গুলি লাগে। সেই অবস্থাতেই কোনওরকমে গাড়িতে উঠেন জখম ব্যবসায়ী। বাঁ দিকে ঘোরার সময়, পাশ দিয়ে যাওয়া একটি বাইকে সজোরে ধাক্কা মারে ব্যবসায়ীর গাড়ি। 

পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে। তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

সালকিয়ার বাঁধাঘাটের বাসিন্দা ব্যবসায়ী পঙ্কজ সিংহের পরিবার। গার্মেন্টস, এক্সপোর্ট-ইমপোর্ট ও প্রোমোটিংয়ের পারিবারিক ব্যবসা রয়েছে। শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার। 

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আঙুল তোলেন রাজ্য সরকারের দিকেই। তিনি বলেন 'সমাজবিরোধীরা তৃণমূলের আশ্রয়ে, তাই এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, জমি দখল, দাদাগিরি করছে, পুকুর বোজাচ্ছে। কিন্তু গ্রেফতার হচ্ছে না। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget