এক্সপ্লোর

Honey Trap Arrest : হানি ট্র্যাপের ফাঁদে পাক চরকে সেনা ছাউনি ছবি-তথ্য পাচার, গ্রেফতার অভিযুক্ত

Police : পুলিশ সূত্রে দাবি, জানা যায়, ওই মহিলা পাকিস্তান ইনটেলিজেন্স অপারেটিভ বা PIO-তে কর্মরত। যুবকের পাঠানো গোপন তথ্য তিনি সেখানে সরবরাহ করতেন।

পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : হানি ট্র্যাপে (Honey Trap) পড়ে সন্দেহভাজন পাক চরকে ভারতীয় সেনা ছাউনির ছবি তোলা ও তথ্য পাচার। এই অভিযোগে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। মধ্য কলকাতার রিপন স্ট্রিট থেকে অভিযুক্ত যুবক ভক্তবংশী ঝাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

পুলিশের (Police) দাবি, বিহারের দ্বারভাঙার বাসিন্দা এই যুবকের সঙ্গে সন্দেহভাজন পাক চরদের যোগাযোগের প্রমাণ মিলেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। পুলিশ সূত্রে খবর, ফেসবুকে (Facebook) এক যুবতীর সঙ্গে আলাপ হয় দ্বারভাঙার বাসিন্দা ভক্তবংশী ঝা-র। নিজেকে পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা হিসেবে পরিচয় দেন ওই যুবতী। কিছুদিনের মধ্যেই দু'জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়।

পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছেন, বোন দেশের প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা, তাই তার কিছু তথ্য লাগবে বলে, সাহায্য করতে বলেন ওই যুবতী। ধৃত ভক্তবংশীকে কখনও দিল্লি, কখনও কলকাতায় (Kolkata) গিয়ে সেনা ছাউনির ছবি তুলে আনতে বলেন। কুরিয়্যর সংস্থায় কর্মরত ওই যুবক মাসতিনেক আগে কলকাতায় আসেন।

পুলিশ সূত্রে দাবি, জানা যায়, ওই মহিলা পাকিস্তান ইনটেলিজেন্স অপারেটিভ বা PIO-তে কর্মরত। যুবকের পাঠানো গোপন তথ্য তিনি সেখানে সরবরাহ করতেন। ধৃত ভক্তবংশীর মোবাইল ফোনে ফোটোগ্রাফ, ভিডিও সহ নানা তথ্য দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই গ্রেফতার (Arrested) করা হয়, বিহারের বাসিন্দা ভক্তবংশীকে।

পুলিশের দাবি, এছাড়াও পাক চররা যাতে সহজে ভারতীয় সিমকার্ড পায়, সেটিও দেখত ওই যুবক। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

                                                                                                                                             

আরও পড়ুন- মুম্বইতে দোস্তি, আর ধূপগুড়িতে দোস্তি, তৃণমূল বিরোধী প্রচারমঞ্চে একসঙ্গে অধীর-সেলিম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget