এক্সপ্লোর

Kolkata: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে ধর্মঘট, সমস্যা সমাধানের আশ্বাস ফিরহাদ হাকিমের

Lansdowne Market Problem: বাজার সংস্কার, দোকানের ভাড়া কমানো-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, সমস্যার সমাধানে ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে এদিনই বাজারে সভা করেন মেয়র।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার (Lansdowne Market) সংস্কারের দাবিতে বন্‍ধ (strike) পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র।

ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবি

ভেঙে পড়ছে ছাদের চাঙড়। ইটের পাঁচিলে গজিয়েছে গাছ। জল থইথই নতুন ভবনের বেসমেন্ট। কোথাও আবর্জনার স্তূপ (pile of garbage), ঠিক যেন মশার (mosquito) আঁতুড় ঘর। দীর্ঘদিন ধরে এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ল্যান্সডাউন মার্কেট। আর এই বাজার সংস্কার নিয়েই দ্বিধাবিভক্ত ব্যবসায়ীরা। 

মঙ্গলবার বাজার সংস্কার, দোকানের ভাড়া কমানো-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, সমস্যার সমাধানে ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে এদিনই বাজারে এসে সভা করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ বাজার আমিরুদ্দিন ববিও।  

ব্যবসায়ী সমিতির দাবি, ১৯৮৫ সালে বাজার সংস্কারের জন্য পুরসভার তরফে টেন্ডার করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ ৩৭ বছর কেটে গেলেও বাজার সংস্কারের কাজ হয়নি। 
সাড়ে ৭ বিঘা জমির একটি ছোট অংশ নতুন ভবনের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। বাজার সংলগ্ন পার্কিং তুলে দেওয়ায় দিন দিন ক্রেতা কমছে। এছাড়াও সম্প্রতি দোকানের ভাড়া বাড়িয়ে বিপুল অঙ্কের বিল পাঠিয়েছে পুরসভা।

আরও পড়ুন: Purba Medinipur: আবর্জনায় ভর্তি নিকাশি, বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ, এগরা পুরসভায় আতঙ্কে বাসিন্দারা

ল্যান্সডাউন মার্কেটের ব্যবসায়ী সমিতির এক সদস্যের কথায়, 'মেয়র আসবেন আমরা জানতাম না। আমরা আমাদের ৫ দফা দাবির কথা বলেছি। আমাদের সমস্যার সমাধান করে দেওয়া হোক সেটাই চাই।'

কী বলছেন মেয়র?

এই প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। দোকানের ভাড়া কমানোরও আশ্বাস দেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, 'রাজনীতি করে লাভ নেই। আমরাও বাজার সংস্কার করতে চাই। তার জন্য সবাই মিলে আলোচনায় বসতে হবে।'

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget