এক্সপ্লোর

Tala Bridge: পুজোর আগেই খুলবে টালা ব্রিজ? অপেক্ষায় শহরবাসী

Kolkata: ১২ সেপ্টেম্বর একটি বৈঠক হবে। পুলিশ-পিডব্লুডির ওই বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: অবশেষে মিটতে চলেছে সমস্যা। পুজোর আগেই কলকাতা শহরের ট্রাফিক নিয়ে সুখবর। মহালয়ার আগের দিনই উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। সব ঠিক থাকলে ২৪ সেপ্টেম্বর খুলে যেতে পারে টালা ব্রিজ (Tala Bridge)। এই নিয়ে ১২ সেপ্টেম্বর একটি  বৈঠক হবে। পুলিশ (Police)-পিডব্লুডির (PWD) ওই বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে টালা ব্রিজ। সেটাই অবশেষে দ্রুত খুলতে চলেছে। এতদিন ধরে চলেছে কাজ। এবার একদম নতুন রূপে, নতুন চেহারায় নতুন টালা ব্রিজের উদ্বোধন করা হবে। সূত্রের খবর, সব ঠিক থাকলেই মহালয়ার (Mahalaya) আগের দিনই খুলে যেতে পারে টালা ব্রিজ। সেই সম্ভাবনাও ক্রমশ জোরালো হচ্ছে। কলকাতা পুরসভার ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, 'মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের।'

গুরুত্ব কোথায়:
উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বেরোয়। সেখানে বলা হয়, টালা ব্রিজ মেরামতি করে কোনও লাভ হবে না। পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ। 

শুরু কাজ:
এরপর ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। তারপর এতদিন ধরে ধাপে ধাপে কাজ হয়েছে। শেষ পর্যন্ত ফের নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ। মহালয়ার আগের দিনই টালা ব্রিজের উদ্বোধনের সম্ভাবনা খুশি সাধারণ মানুষ।

ব্রিজের খুঁটিনাটি:

  • প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ এই সেতুটি ১২টি স্তম্ভের ওপর তৈরি।
  • যার প্রায় ২৪০ মিটার অংশ রেলপথের ওপরে তৈরি।
  • ৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে।
  • ব্রিজ নির্মাণের এই প্রকল্পে খরচ ৪৬৮ কোটি টাকা। 

টালা ব্রিজ একবার চালু হয়ে গেলেই ওই এলাকায় যানজট কমে যাবে। ভোগান্তিও কমবে। সেই কারণেই ব্রিজ খোলার দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:   'মানুষ এ রাগ নামিয়ে দেবে', সৌগতর 'তাল পড়বে' মন্তব্যে দিলীপের বাণ

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget