এক্সপ্লোর

Kolkata Thunderstorm: ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, একটুর জন্য রক্ষা স্থানীয়দের

Kolkata News: দুপুর পৌনে ১টা নাগাদ মেট্রো সিনেমা হল, যা এখন মেট্রো মল নামে পরিচিত, তার মাথায় বজ্রপাত ঘটে।

কলকাতা: সাময়িক ঝড়ে লন্ডভন্ড অবস্থা জেলার। তিন জেলায় মারা গিয়েছেন তিন জন। শহর কলকাতাতেও বজ্রপাতে বিপত্তি। কলকাতার ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি বাধে। বাজ পড়ে ভেঙে গিয়েছে স্তম্ভের একাংশ। সেই ভাঙা অংশ উপর থেকে ছিটকে পড়ে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (Kolkata Thunderstorm)

পর পর বেশ কয়েক দিন তীব্র দাবদাহের পর, রবিবার সকাল থেকেই ভার ছিল আকাশের মুখ। জেলায় জেলায় যেমন ঝড়ের দাপট দেখা গিয়েছে, ততটা না হলেও, বৃষ্টিতে ভেজে শহর কলকাতাও। পর পর বেশ কয়েক বার বজ্রপাতের তীব্র শব্দও কানে আসে। সেই আবহেই দুপুর ১টা নাগাদ বিপত্তি বাধে। এদিন দুপুর পৌনে ১টা নাগাদ মেট্রো সিনেমা হল, যা এখন মেট্রো মল নামে পরিচিত, তার মাথায় বজ্রপাত ঘটে। (Kolkata News)

এলাকার মানুষজন জানিয়েছেন, মেট্রো মলের একটি স্তম্ভের উপরের অংশে হঠাৎই বিদ্যুতের ঝলকানি দেখানো যায়, সঙ্গে কান ফাটানো শব্দ। কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা দেখেন, মুহূর্তের মধ্যে একেবারে বুলেটের গতিতে পাথরের খণ্ড উপর থেকে ছিটকে পড়তে শুরু করেছে। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে উপরের দিকে তাকালে দেখা যায়, স্তম্ভের উপরের দিকের অংশ ভেঙে পড়েছে। সেখান থেকেই কংক্রিটের টুকরো ছিট পড়েছে রাস্তায়। 

আরও পড়ুন: Purba Bardhaman Thunderstorm: মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড চারিদিক, বজ্রপাতে মৃত ১, সেতু থেকে পড়ে গেল গাড়ি

মেট্রো মল থেকে ওই ভাঙা অংশ প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে বলে জানা গিয়েছে। গাড়ির উপরও ভাঙা অংশ ছিটকে পড়ে। যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় ভাল বৃষ্টিও চলছিল। তাই রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল। তাতেই কেউ আঘাত পাননি বলে মনে করছেন স্থানীয়রা। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোনও রকমে বড় অঘটন এড়ানো গিয়েছে বলে মনে করছেন তাঁরা। 

রবিবার সকালে আচমকাই ঝড় নেমে আসে, পর পর বজ্রপাতও ঘটে, যার প্রভাব পড়েছে একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তারকেশ্বরে পিয়াসাড়াতেও মাঠে কাজ করতে গিয়ে এক যুবক মারা যান বজ্রাঘাতে। বর্ধমানের মেমারিতেও এক ব্যক্তি বজ্রাঘাতে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত তিন জেলা থেকে তিন জনের মৃত্যুর খবর মিলছে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget