এক্সপ্লোর

Purba Bardhaman Thunderstorm: মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড চারিদিক, বজ্রপাতে মৃত ১, সেতু থেকে পড়ে গেল গাড়ি

Purba Bardhaman News: গত কয়েক দিন তীব্র দাবদাহের পর, রবিবার সকালে হঠাৎ করেই ঝড় নেমে আসে মেমারি, জামালপুর-সহ সংলগ্ন এলাকায়।

কমলকৃষ্ণ দে, জামালপুর: সাময়িক ঝড়ে লন্ডভন্ড পূর্ব বর্ধমানের একাধিক এলাকা। মেমারিতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।  জামালপুরে একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। অস্থায়ী সেতু থেকে পড়ে গিয়েছে চারচাকা গাড়ি। উপড়ে পড়ে গিয়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এখনও পর্যন্ত দু'জনের আহত হওয়ার খবর মিলেছে। ক্ষয়ক্ষতি দেখতে পৌঁছেছেন জামালপুরের বিডিও এবং জনপ্রতিনিধিরা। পরিস্থিতি পরিদর্শন করছেন তাঁরা। (Purba Bardhaman Thunderstorm)

গত কয়েক দিন তীব্র দাবদাহের পর, রবিবার সকালে হঠাৎ করেই ঝড় নেমে আসে মেমারি, জামালপুর-সহ সংলগ্ন এলাকায়। মেমারির থানার চাঁচাই এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে ৫০ বছর বয়সি ভীম কর বলে শনাক্ত করা গিয়েছে। ঝড়ের দাপটে বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু জায়গায়। কিছু বুঝে ওঠার আগেই, মুহূর্তের মধ্যেই ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় একাধিক এলাকা। (Purba Bardhaman News)

সাতগড়িয়া, কোড়া, শিয়ালি, মাঠ শিয়ালি, অমরপুর-সহ একাধিক এলাকায় প্রভাব ফেলেছে ঝড়। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ঝড়ে ২৫-৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি, জায়গায় জায়গায় উপড়ে পড়ে রয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি।

আরও পড়ুন: Hooghly News: ঝড়-বৃষ্টির মধ্যেই পর পর বজ্রপাত, মাথায় বাজ পরে মর্মান্তিক মৃত্যু যুবকের

ঝড়ের সময় জামালপুরের অমরপুর এলাকায়  দামোদর নদীর উপর অস্থায়ী সেতুর উপর দিয়ে ছুটে যাচ্ছিল চার চাকার একটি গাড়ি। ঝড়ের কবলে পড়ে গাড়িটি সেতু থেকে নীচে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু'জন। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

ঝড় থামার পরই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন জামালপুরের বিডিও পার্থসারথি দে। পৌঁছন এলাকার জনপ্রতিনিধিরাও। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির সামগ্রিক খতিয়ান এখনও সামনে আসেনি। তবে মাত্র কয়েক মুহূর্তেই যে দাপট দেখাল ঝড়, তাতে স্তম্ভিত এলাকাবাসী। 

রবিবার সকালে আচমকাই ঝড় নেমে আসে, পর পর বজ্রপাতও ঘটে, যার প্রভাব পড়েছে একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তারকেশ্বরে পিয়াসাড়াতেও মাঠে কাজ করতে গিয়ে এক যুবক মারা যান বজ্রাঘাতে। এখনও পর্যন্ত তিন জেলা থেকে তিন জনের মৃত্যুর খবর মিলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget