এক্সপ্লোর

Kolkata News: একাধিক জায়গায় ফাটল, উল্টোডাঙা উড়ালপুল ঘিরে ফের আতঙ্ক, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা

Ultodanga Flyover: ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, উড়ালপুলের দু’টি অংশের মধ্যে অনেকটাই ফাটল ধরেছে।

হিন্দোল দে, সঞ্চয়ন মিত্র, কলকাতা: উল্টোডাঙা উড়ালপুলের (Ultodanga Flyover) একাধিক জায়গায় ফাটল। তাকে ঘিরে ফের আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। উড়ালপুলের (Crack in Ultodanga Flyover) দুই দিকের লেনে একাধিক স্তম্ভে ফাটল দেখা গিয়েছে। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। গত বছর নভেম্বরেই উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা এবং স্বাস্থ্য পরীক্ষা করেছিল কলকাতা পুরসভা (KMDA)। তার জন্য় বন্ধ রাখা হয়েছিল যান চলাচলও। তার পরেও কী ভাবে ফাটল ধরল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে ফের আতঙ্ক

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, উড়ালপুলের দু’টি অংশের মধ্যে অনেকটাই ফাটল ধরেছে। এমনকি একটি অংশ সামান্য হেলেও রয়েছে বলে 
ঠাহর হয়। ইএম বাইপাস থেকে লেকটাউনগামী ফ্ল্যাঙ্কে এই ফাটল চোখে পড়ার পরই চাঞ্চল্য দেখা দেয়। উড়ালপুলে ওঠার কাছে হাডকোর মুখেও রয়েছে ফাটল। এছাড়াও, লেকটাউন থেকে ইএম বাইপাসগামী ফ্ল্যাঙ্কেও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে উড়ালপুলের কিছু অংশে লোহার পাতও বসানো হয়েছে। 

আরও পড়ুন: Mamata Banerjee Cabinet : মমতার মন্ত্রিসভায় আসতে পারেন ৭ নতুন মুখ, বাদ পড়তে পারেন ৪ জন

কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উড়ালপুলের ফাটলের ছবি তোলা হয়। গত পাঁচ-ছ’দিন ধরে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এ নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘খলিলকে রিপোর্ট দিতে বলেছি, রিপোর্ট এলে দেখা যাবে। অনেকসময় এক্সপ্যানশনের জন্য ছাড়া জায়গাকে ফাটল বলে ভুল করেন অনেকে। সেটা দেখা নিতে হবে।’’

আজ থেকে, প্রায় ১২ বছর আগে, ২০১০ সালে ম্যাকিনটস বার্ন সংস্থা এই উড়াল পুলটি তৈরি করেছিল। তার এক বছরের মধ্যে, ২০১১ সালের মার্চ মাসে, ইএম বাইপাসমুখী উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। যার জেরে দীর্ঘদিন যানচলাচল বন্ধ ছিল। ২০১৯ সালের ৯ জুলাই ফের উড়ালপুলের পিআর ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। 

একাধিক জায়গায় ফাটল চোখে পড়েছে

স্বাস্থ্যপরীক্ষা এবং ভারবহন ক্ষমতার পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ই নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল উড়ালপুলটি। কিছু অংশ দুর্বল হয়ে পড়ায় নীচের দিকে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়। তার পরেও ফের ফাটল দেখা গেল উল্টোডাঙা উড়ালপুলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget