এক্সপ্লোর

Kolkata Water Supply: পাম্পিং স্টেশন মেরামতি, পাইপলাইনের সংস্কার, আজ দক্ষিণ কলকাতায় জল সরবরাহে বিঘ্ন

Kolkata News: শনিবার সকালের পর, সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গার্ডেনরিচ জল প্রকল্প ও একাধিক বুস্টার পাম্পিং স্টেশনের সংস্কার ও পাইপ লাইন মেরামতির জন্য আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে (Kolkata Water Supply)। কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালার বাসিন্দারা এর জেরে ভোগান্তির মধ্য়ে পড়তে পারেন (Kolkata Municipal Corporation)। আগেই যদিও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় কলকাতা পুরসভা।

কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালা, হতে পারে ভোগান্তি

কলকাতা পুরসভার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন মেরামতি হবে। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। ১৪০০ মিলিমিটারের সেই পাইপলাইনের অংশ পাল্টানো হবে।

তার জেরে শনিবার সকালের পর, সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। অন্য়দিকে, সংস্কারের জন্য় গার্ডেনরিচ জল প্রকল্প বন্ধ থাকবে। এর জেরে দুপুর থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মূলত ভোগান্তির শিকার হবে, ৮, ৯ নম্বর বরো এলাকা। এছাড়াও আংশিক ভোগান্তি হতে পারে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, গল্ফগ্রিন, গড়ফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে আবার স্বাভাবিক হবে পরিষেবা। 

আরও পড়ুন: Defamatory Cartoon Case: ‘গণতন্ত্র তথা নাগরিক অধিকারের জয়’, কার্টুন-কাণ্ডে নিষ্কৃতী পেয়ে শঙ্খ-সৌমত্রদের স্মরণ করলেন অম্বিকেশ

পুরসভা  সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনের ওই অংশ এবার পাল্টাতে হবে। সেই কাজ করবে কলকাতা পুরসভা। এই কাজের জেরে শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে জল সরবরাহ।

শনিবার সকালের পর, সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে

এই বিষয়ে জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানান, গার্ডেনরিচ জল প্রকল্প সকাল ১০টা থেকে বন্ধ থাকবে। এর ফলে বিভিন্ন জলাধার বা বুস্টার পাম্পিং স্টেশনে যে জল ধরা থাকবে, তা কোথাও কোথাও দুপুরে সরবরাহ হতে পারে। কিন্তু বিস্তীর্ণ এলাকায় শনিবার দুপুর থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, পরিষেবা চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget