এক্সপ্লোর

Kolkata Weather Update : আরও গভীর নিম্নচাপ, তাণ্ডব শুরু কলকাতায়, কোন এলাকায় বৃষ্টি সবথেকে বেশি?

Kolkata Rain Report : দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবথেকে বেশি। 

অরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রাতভর জেলায় জেলায় দুর্যোগের ছবি। এ বছর বর্ষার এমন ভয়াল রূপ দেখেনি দক্ষিণ বঙ্গবাসী। অগাস্টের শুরুতেই তাণ্ডব দেখাল প্রকৃতি। শুক্রবার সারারাত ধরে চলল অঝোরে বৃষ্টি। ভোর রাতে কলকাতার বিভিন্ন জায়গায় হল তুমুল বর্ষণ। আর তার জেরে মহানগরে নানা জায়গায় জমেছে জল। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।  সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । আবার বাংলার ওপর দিয়েই গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে । এর জেরে  দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবথেকে বেশি। 

পামারবাজার- ৪১.৬ মিমি
ঠনঠনিয়া- ২৪ মিমি
চিংড়িহাটা- ৩৯ মিমি
মানিকতলা- ৩৩ মিমি
দত্তবাগান- ৩২ মিমি
বীরপাড়া- ২৭ মিমি
মার্কাস স্কোয়ার - ১৫ মিমি
ধাপা- ২৪ মিমি
তোপসিয়া- ৩৫ মিমি
উল্টোডাঙ্গা - ৪২ মিমি
কামডহরি - ১২ মিমি
পাটুলি - ১১ মিমি
বালিগঞ্জ- ২৩ মিমি
চেতলা- ৬মিমি
যোধপুর পার্ক- ২২ মিমি
কালীঘাট- ১৫ মিমি
বেহালা এফসি- ১১ মিমি
জোকা- ১৯ মিমি
গার্ডেন রিচ- ৯ মিমি 

রাতভর বৃষ্টিতে জল জমেছে PTS, নারকেলডাঙা মেন রোডে। জলে ভাসছে বিমানবন্দর নিকটবর্তী কৈখালি এলাকাও। পাতিপুকুর আন্ডারপাস থেকে লেকটাউন, VIP রোড, সর্বত্রই জলছবি। ভাসছে সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড় এলাকাও। এছাড়াও জলমগ্ন সল্টলেকের বিভিন্ন এলাকা। FD ব্লক থেকে করুণাময়ী বাস স্ট্যান্ড , সেক্টর ফাইভ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, সর্বত্র জল থৈ থৈ পরিস্থিতি।  দ্রুত জল বার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নবদিগন্তের কর্মীরা।  

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস 

আবহাওয়া দফতর জানিয়েছে, শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। দিনভর মেঘলা আকাশ তো থাকবে বটেই , বৃষ্টিপাতও চলবে দিনভর। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ২৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আছে ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.৯ মিলিমিটার।                           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:

তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget