এক্সপ্লোর

Weather Update : উইকএন্ডে পুজো শপিংয়ের প্ল্যান? শুক্রবার থেকে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা : শহর ও শহরতলির রাস্তাঘাট থেকে পুরোপুরি জল নামার আগেই আবার নিম্নচাপের চোখরাঙানি (Depression)। এই উইকএন্ডও পণ্ড করতে পারে মুষলধারায় বৃষ্টি (Rain Update)। পুজোর বাকি আর মাত্র কটা দিন। তার আগে আবারও বৃষ্টির ভ্রুকুটি। 

শুক্রবার থেকে টানা বৃষ্টিতে কিছুটা হলেও বিরতি আসতে পারে।  হাওয়া বদলের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার, কমবে বৃষ্টির পরিমাণ। তবে দুর্যোগ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন : ৩০ সেপ্টেম্বর ছিল অনুষ্কার জন্মদিন, অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার



রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

আরও পড়ুন :

আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের



এদিকে, দুর্যোগ পরিস্থিতি নিয়ে, বুধবার একাধিক জেলার ডিএম-এর সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। আগামী সপ্তাহে কলকাতা ও মুর্শিদাবাদে ভোট। প্রাকৃতিক দুর্যোগের জেরে নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও দুর্যোগ কবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।  পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ত্রাণশিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে। যেসব জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত, সেখানে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তৈরি থাকতে বলা হয়েছে NDRF-কে। 

অন্যদিকে, এই দুর্যোগের আবহে ২ দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হল। উত্তর ২৪ পরগনায় একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। দমদম মতিঝিলে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। টিউশনে যাওয়ার সময় দুর্ঘটনা। সোদপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: Weather Updates: কাল থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, রথের দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ, আজও ভিজবে কলকাতা
Weather Updates: কাল থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, রথের দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ, আজও ভিজবে কলকাতা
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget