এক্সপ্লোর

Kolkata Weather Updates: ভরদুপুরে শিলাবৃষ্টি কলকাতায়, টুপটাপ ঝরে পড়ল আকাশ থেকে, সঙ্গে মুষলধারায় বৃষ্টিও

West Bengal Weather Updates: দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: দুপুর হতেই কালো মেঘে ঢাকল কলকাতা। আর তার পরই অঝোরধারায় বৃষ্টি নামল শহরে। বৃহস্পতিবার, শেষ বৈশাখে শিলাবৃষ্টির সাক্ষী থাকল শহর কলকাতায়। মুক্তোর মতো টুপটাপ ঝরে পড়ল আকাশ থেকে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতায়। কলকাতায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি। আরও এক সপ্তাহ রাজ্যে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে আগেই মিলেছিল পূর্বাভাস। (Kolkata Weather Updates)

আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। কোনও বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় যেন আশ্রয় না নেন, আবেদন জানিয়েছেন আবহবিদরা। (West Bengal Weather Updates)

পাশাপাশি, এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়াতেও একই সঙ্গে বৃষ্টি নামতে পারে। আগামী দু'ঘণ্টার মধ্যে সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানানো হয়েছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: Sandeshkhali Case: ভুয়ো ধর্ষণের মামলা প্রত্যাহার করতে চাওয়ায় হুমকি, ভয় দেখানোর অভিযোগ, সন্দেশখালির পিয়ালিকে থানায় তলব

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ এই বৃষ্টি চলবে। পাশাপাশি, কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার, ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 বৃষ্টির জেরে তিলোত্তমার তাপমাত্রাও স্বস্তিজনক জায়গায় রয়েছে। এর আগে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে আকাশ মেঘলা ছিল কলকাতায়। তার পরই দুপুরে বৃষ্টি নামে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget