এক্সপ্লোর

Chicken Price Hike : বিয়ের মরসুমে চিন্তা বাড়াচ্ছে আকাশছোঁয়া মুরগির মাংসের দাম

একে বিয়ের মরসুম, তার উপর পিকনিকের আয়োজনও হচ্ছে দেদার। ফলে, বাজারে মুরগির মাংসের চাহিদা বেশি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পাতে প্রোটিনের (Protein) জোগান নিয়ে এবার কি চিন্তা বাড়বে বাঙালির? যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম (Chicken Price Hike), তাতে ক্রেতাদের পকেটে রীতিমতো ছেঁকা লাগার উপক্রম। মুরগির মাংসের দামের ডবল সেঞ্চুরি হয়েছে আগেই। এবার গড়িয়াহাট বাজারে তা আড়াইশো টাকা ছুঁয়ে ফেলল। বিয়ের মরসুমে (Wedding Season) মুরগির আকাশছোঁয়া দাম নিয়ে বাড়ছে চিন্তা। 

শুক্রবার গড়িয়াহাট বাজারে ২৫০ টাকা ছুঁয়ে ফেলল মুরগির মাংসের কেজি। সরকারি ফেয়ার প্রাইস শপেও কেজি-প্রতি মুরগির মাংসের দাম ২১৫ টাকা। কলকাতায় শুক্রবার গোটা মুরগির পাইকারি দর ছিল ১৪০ টাকা। মুরগির মাংসের দাম এভাবে বেড়ে চলায় মাথায় হাত ক্রেতাদের। বাজারে হাজির ক্রেতাদের কথায়, আগের থেকে অনেকটাই দাম বেড়ে গিয়েছে। কিন্তু মুরগীর মাংস নিতে তো হবেই। বিক্রেতারাও বুঝে উঠতে পারছেন না, কেন প্রায় প্রতিদিনই দাম বাড়ছে মুরগির মাংসের। তাদের কথায়, বিয়ের মরসুম চলছে বটে, তবে দাম অত্যধিক হারে বাড়ছে। ঠিক কেন বাড়ছে বুঝে উঠতে পারছি না।

একে বিয়ের মরসুম, তার উপর পিকনিকের আয়োজনও হচ্ছে দেদার। ফলে, বাজারে মুরগির মাংসের চাহিদা বেশি। এই সব কারণেই কি মুরগির মাংসের দাম বাড়ছে? ক্রেতাদের চিন্তা একটাই, দাম বৃদ্ধির দৌড় কবে থামবে।

এদিকে, ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। এর মারাত্মক প্রভাব ভারতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর পড়তে পারে বলে আশঙ্কা। দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের। আরও দামি হতে পারে রান্নার গ্যাস। কারণ, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া।ত কয়েক বছর ধরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে ছিল। কিন্তু, তখন ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমেনি, বরং চড়চড় করে বেড়েছে। ইতিমধ্যেই তা আকাশ ছুঁয়েছে। গত কয়েক বছরে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাতে হাঁসফাঁস করা অবস্থা মধ্যবিত্তের।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের! ফের দাম বাড়তে চলেছে ভোজ্য তেলের

সেরা শিরোনাম

KMC: ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Singur Mastermoshai: সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget