এক্সপ্লোর

Kolkata Winter Update : আজ কলকাতায় মরসুমের শীতলতম দিন, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে

Kolkata Winter Update :  আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম

কলকাতা : কয়েকদিন বেশ টের পাওয়া যাচ্ছিল শীত শীত ভাব।  সকালে কুয়াশার চাদর। গাছের ঝরা পাতায় ছেয়ে যাওয়া রাস্তা। আলমারি থেকে লেপ, কম্বল  বের করার তোড়জোড়।   অবশেষে শীতের (Winter) আগমনী।  আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office)সূত্রে খবর, আজ কলকাতায় মরসুমের শীতলতম দিন (Coldest Day)। তাপমাত্রা (Temperature) ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল। ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। শীত, শহরের ক্ষণিকের অতিথি৷ হাত পেতে নিয়ে চেটেপুটে তাই, কয়েকটা দিন শীত মেখে যাওয়া। 

 আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।  উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। কিছু জেলায় পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শীতবিলাসীদের সুখবর দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে। পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।  

আরও পড়ুন :

শীতকালে কীভাবে ত্বক এবং চুলের যত্ন নেবেন?

শহরে শীতের আমেজ সোমবার থেকেই এসে যায় পুরোদস্তুর। উত্তুরে হাওয়ার কনকনানি  অনুভূত হয়। এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে যায় পারদ। সোমবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

সপ্তাহ শুরুতে জেলাগুলিতেও পারদ নেমে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানায়,  আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। এই শীত যাপনের মাঝেই আবার বৃষ্টির ভ্রুকূটি! পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে বছর শেষে রোদের তাপ গায়ে মেখে শীত উপভোগ করার দিন আসছে। দিন আসছে পিঠে পুলি পার্বণেরও। তবে এরই মধ্যে করোনা আবহে ছোটখাটো অসুস্থতাকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget