এক্সপ্লোর

Ram Pitha: সোনার পিঠে, রুপোর পিঠে, রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কলকাতায় তৈরি হল স্পেশ্যাল মিষ্টি

Sweets For Ramlala: রামলালাকে নিবেদনের জন্য কলকাতার হিন্দুস্থান সুইটসে তৈরি হয়েছে বিশেষ রাম পিঠে। সোনা এবং রুপো দিয়ে তৈরি হয়েছে এই পিঠে।

কলকাতা : দেশজুড়ে আজ উৎসবের আমেজ। অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী প্রাণপ্রতিষ্ঠা করবেন রামলালার। অযোধ্যার উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে অযোধ্যায় প্রস্তুত রয়েছে দেড় লক্ষ লাড্ডু। প্রসাদ হিসেবে দর্শণার্থীদের দেওয়া হবে এই মিষ্টি। আর রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কলকাতাতেও তৈরি হয়েছে বিশেষ মিষ্টান্ন। সোনা এবং রুপো দিয়ে তৈরি হয়েছে পিঠে। আর তার নাম দেওয়া হয়েছে রাম পিঠে। সদ্যই পার হয়েছে মকর সংক্রান্তি। এই মরশুমে জমিয়ে পিঠেপুলি খেয়েওছেন বাঙালি। তবে এবার বাজারে হাজির সোনার পিঠে, রুপোর পিঠে। আজকাল বিভিন্ন মিষ্টির দোকানে অনেক ধরনের পিঠেই পাওয়া যায়। তবে এমন পিঠে এই প্রথম। তীর-ধনুকের আকারে তৈরি করা হয়েছে এই বিশেষ ধরনের পিঠে। সৌজন্যে কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান হিন্দুস্থান সুইটস। 

সারা বছরই বিভিন্ন উৎসব-পার্বণ উপলক্ষ্যে বিশেষ ধরনের মিষ্টি প্রস্তুত করে হিন্দুস্থান সুইটস। আর এবার উৎসব যখন রাম মন্দিরের উদ্বোধন, তখন কিছু স্পেশ্যাল তো হতেই হত। সেই কারণেই তৈরি করা হয়েছে সোনা এবং রুপোর এই পিঠে। একঝলক দেখলে পাটিসাপ্টার সঙ্গে বেশ কিছুটা মিল পাবেন। পাটিসাপ্টা পিঠের ক্ষেত্রে বাইরের সে স্তর বা আবরণ থাকে এই পিঠের ক্ষেত্রেও তেমনটাই রয়েছে। আর তার উপরেই তবক হিসেবে দেওয়া হয়েছে সোনা এবং রুপোর ছোঁয়া। বাঙালি সোনালি এবং রুপোলি রঙের তবক দেওয়া মিষ্টির সঙ্গে আগেই পরিচিত হয়েছে। কিন্তু তাই বলে মিষ্টিতে খাঁটি সোনা এবং রুপোর উপস্থিতি, এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। 


Ram Pitha: সোনার পিঠে, রুপোর পিঠে, রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কলকাতায় তৈরি হল স্পেশ্যাল মিষ্টি

হিন্দুস্থান সুইটস, মিষ্টির দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা চান যে তাঁদের দোকানের তৈরি 'রাম পিঠে' অযোধ্যায় পাড়ি দিক এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর প্রসাদ হিসেবে সকলকে এই পিঠে দেওয়া হোক। শুধুমাত্র শ্রী রামের কাছে নিবেদনের জন্যই এই বিশেষ ধরনের পিঠে তৈরি করেছেন তাঁরা। দোকানে অনেক ধরনের মিষ্টিই রয়েছে। সারা বছরই থাকে। বিভিন্ন উৎসব উপলক্ষ্যে বিশেষ ধরনের মিষ্টি তৈরি করা হয়। এবছর পিঠে-পুলি উৎসবের জন্যে অনেক ধরনের পিঠেও তৈরি করা হয়েছিল। তবে সোনা-রুপো দিয়ে রাম পিঠে তৈরি হয়েছে শুধুমাত্র রামলালাকে নিবেদনের জন্যেই। খাঁটি সোনা এবং রুপো দিয়ে তৈরি হয়েছে এই স্পেশ্যাল পিঠে। 

সৌজন্যে- পিটিআই 

আরও পড়ুন- শালগ্রাম শিলা এনেও বাদ! কেন কৃষ্ণপাথরেই তৈরি হল রামলালার মূর্তি?

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget