এক্সপ্লোর

Dengue Situation: রাজ্যে আক্রান্ত প্রায় ১০ হাজার, পুজোর আগে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, সোমবার জরুরি বৈঠক পৌরসভার

Kolkata News: পুরোদমে উৎসবে মাতোয়ারা হতে প্রস্তুত বঙ্গবাসী। তাতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation)। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। এই পরিস্থিতিতে, জরুরি ভিত্তিতে সোমবার বৈঠক ডাকল কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation)। চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গির চরিত্র অনেকটাই আলাদা। এখনই সতর্ক না হলে পুজোর সময় বিপদ বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। 

পুজোর আগে দুশ্চিন্তা বাড়ছে ডেঙ্গি নিয়ে

পুজো আসতে বাকি আর মাত্র দিন কুড়ি (Durga Puja 2022)। বিগত দুই বছর ভুগিয়েছে করোনা। এ বার যখন, পুরোদমে উৎসবে মাতোয়ারা হতে প্রস্তুত বঙ্গবাসী, ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। এ দিন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন আক্রান্ত।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে, জরুরি ভিত্তিতে সোমবার বৈঠক ডাকল কলকাতা পৌরসভা।  বৈঠকে থাকবেন, মেয়র ফিরহাদ হাকিম, হেলথ সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগম, পৌরসভার স্বাস্থ্য উপদেষ্টা শান্তনু সেন। এ নিয়ে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন শান্তনু। তিনি বলেন, "পৌরসভা কাজ করছে। এখনও নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। মানুষকে সচেতন হতে হবে।"

আরও পড়ুন: Dilip Ghosh: ‘কাঁচা বাঁশ কেটে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন’, নবান্ন অভিযানের আগে দিলীপ-বাণী

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  গত তিন সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩০৯ জন। শুধু শেষ ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯ জন। বৃহস্পতিবার থেকে প্রতিদিনই গড়ে ৪০০-র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন।  

চিকিৎসকরা বলছেন, এখনই সতর্ক না হলে পুজোর সময় আরও বাড়বে সংক্রমণ। মহামারি বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, "আগে প্রেডিক্ট করেছিলাম। কোন দিকে যাবে। সতর্ক না হলে পুজোর সময় বাড়বে।"

রবিবার, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে,কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়ে। বৃহস্পতিবার, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বেড়েছে কলকাতা, হাওড়া, উত্তরপাড়া-কোতরং, বালি ও ব্যারাকপুর পুরসভা এলাকায়।  

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

গত ৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ২৭১ জন,  জলপাইগুড়িতে ১ হাজার ২১৪ জন, উত্তর ২৪ পরগনায় ১ হাজার ১৬৪, আর কলকাতায় সংখ্যাটা ৭৯৫। উদ্বেগ বাড়াচ্ছে হুগলি, মুর্শিদাবাদের সংক্রমণ চিত্রও। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পাঁচটি পরিদর্শক দল গঠন করার। চারটি পরিদর্শক দল দক্ষিণবঙ্গের জন্য, একটি পরিদর্শক দল উত্তরবঙ্গের জন্য।  এছাড়াও হাওড়া ও হুগলিতে ফিভার ক্লিনিক খোলা হবে।  ডেঙ্গি আক্রান্তদের পরামর্শ দেওয়ার জন্য হাওড়ায় খোলা হচ্ছে টেলি মেডিসিন কল সেন্টার।  

হাওড়ায় মৃত্যু কমাতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম এ দিন বলেন,  "বাড়ছে আমরা সচেতন। মানুষকে সচেতন হতে হবে।" চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গির চরিত্র অনেকটাই আলাদা। চিকিৎসক অজয় সরকার বলেন, "গতবারের ডেঙ্গি থেকে এবারের চরিত্র আলাদা, গতবার জ্বর কমে যাওয়ার পরে খারাপ হচ্ছিল। খারাপ হওয়ার প্রবণতা সঙ্গে সঙ্গে হচ্ছিল। প্লেটলেট পড়ে যাচ্ছিল তারাই খারাপ হচ্ছিল। এবার না কমেও খারাপ হচ্ছে।" তাই পুজোর আগে এ বার উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget