এক্সপ্লোর

Krishna Kalyani on Suvendu Adhikari : "বাড়িতে আয়কর দফতর যাবে বলে হুমকি দিয়েছেন শুভেন্দু", বিস্ফোরক অভিযোগ রায়গঞ্জের বিধায়কের

Krishna Kalyani on Suvendu Adhikari : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রায়গঞ্জের (Raigung) বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। "বাড়িতে আয়কর দফতর যাবে বলে হুমকি দিয়েছেন। বিধানসভায় দাঁড়িয়েই হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী", এমনই অভিযোগ তুললেন গত অক্টোবরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণী।

আজ শুভেন্দু বিধানসভায় তাঁর বক্তব্যে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করছিলেন। সেই সময় তৃণমূলে যোগ দেওয়া তথা খাতায়-কলমে বিজেপিতে থাকা চার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ, সৌমেন রায় এবং বিশ্বজিৎ দাস- প্রতিবাদ করছিলেন। কিছুক্ষণ পর অগ্নিমিত্রা পাল এগিয়ে এসে ওই চার বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন বিজেপি বিধায়করা ওয়াক-আউট করেন। সেই সময় দেখা যায়, শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলছেন। দুজনের মধ্যে বচসা হচ্ছিল। 

পরবর্তীকালে বিধানসভায় দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তাঁকে বলে যান, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে। তিনি বিষয়টি অধ্যক্ষের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খুবই গুরুতর অভিযোগ এটা। বিধানসভায় যে কোনও সদস্য তাঁর কথা বলতেই পারেন। কিন্তু তার জন্য তাঁকে আয়কর দফতরের হুমকি দেওয়া হবে ? এর থেকে বোঝা যাচ্ছে ইডি, সিবিআই, আয়কর দফতর কারা চালায়।

আরও পড়ুন ; বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তণ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

অধ্যক্ষ জানান, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনা হবে।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসের শুরুতেই গেরুয়া শিবির ত্যাগ করেছিলেন। আর মাসের শেষে তৃণমূলে যোগ দেন বিজেপি ছেড়ে বেরিয়ে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 

কৃষ্ণ কল্যাণীর তৃণমূলের যোগদানের পিছনে কারণ কী ছিল ? তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য অনেক কিছু করেছেন। তাঁর উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।' তিনি দাবি করেন, বিজেপিতে ভাল কাজের মূল্যায়ন নেই। বিজেপির জন্য এত কিছু করেও তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Nitin Gadkari: 'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |
Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget