এক্সপ্লোর

Krishna Kalyani joins TMC: বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তণ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

কৃষ্ণ কল্যাণীর কথায়, 'মুখ্যমন্ত্রী বাংলার জন্য অনেক কিছু করেছেন। উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান।' তাঁর দাবি, 'বিজেপিতে ভাল কাজের মূল্যায়ন নেই। বিজেপির জন্য এত কিছু করেও আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।'

অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ চক্রবর্তী, কলকাতা: অক্টোবরের শুরুতেই ত্যাগ করেছিলেন গেরুয়া শিবির। এবার মাসের শেষে এসে তৃণমূলে যোগ দিলেন বিজেপি ছেড়ে বেরিয়ে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 

কৃষ্ণ কল্যাণীর তৃণমূলের যোগদানের পিছনে কারণ কী? তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য অনেক কিছু করেছেন। তাঁর উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।' তাঁর দাবি, 'বিজেপিতে ভাল কাজের মূল্যায়ন নেই। বিজেপির জন্য এত কিছু করেও আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।'

অন্যদিকে গোটা ঘটনায় পাল্টা কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, 'অনেকদিনই দলের সঙ্গে ওঁর তেমন যোগাযোগ ছিল না। আগেই দলের কাজকর্মে থাকবেন না বলে দিয়েছিলেন। তাছাড়া উনি বড় ব্যবসায়ী। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হলে কী করতে হয় সকলেই জানে। কেন তৃণমূলে গেছেন তা রায়গঞ্জের জনগণ জানেন। আগামী দিনে উত্তরও পাবেন। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ১০ বছরে কেন অনুপ্রাণিত হলেন না। শেষ ৬ মাস বা ৩ মাসে অনুপ্রাণিত হওয়ার মতো কি দেখলেন?'

আরও পড়ুন: Tripura : ত্রিপুরায় দলের ওপর হামলার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল, ৩১-এ সভা অভিষেকের

প্রসঙ্গত বিধানসভা ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। পদ্মশিবিরে যোগদানের পর তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই, দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ দেখা দেয় তাঁর। প্রকাশ্যেও বেশ কয়েকবার নাম করে আবার কখনও নাম না করে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: Babu Master quits BJP: বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, মমতার কাছে ক্ষমাপ্রার্থনা, উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget