এক্সপ্লোর

South 24 Parganas: গলা টিপে ধরে কষিয়ে থাপ্পড়, সরকারি অফিসে তৃণমূল নেতার দাদাগিরি

West Bengal News: মালদা থেকে কুলপিতে চাকরি করতে এসে পঞ্চায়েত অফিসেই শাসকনেতার হাতে আক্রান্ত পঞ্চায়েত সচিব। আতঙ্কে আর অফিসেই যাচ্ছেন না চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের সচিব ভিক্টর মিশ্র।

গৌতম মণ্ডল, কুলপি: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi)। ফের সরকারি অফিসে তৃণমূল নেতার দাদাগিরি! পঞ্চায়েত অফিসের ভিতরেই সরকারি আধিকারিককে মার। খোদ পঞ্চায়েত সচিবের গলা টিপে ধরে কষিয়ে থাপ্পড় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। বাধা দিতে গেলে বাকিদেরকেও ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তি। পঞ্চায়েত অফিসের মধ্যেই বেনজির তাণ্ডব উপপ্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কয়েকজন পঞ্চায়েত সদস্যর স্বামীর।

সরকারি অফিসে তৃণমূল নেতার দাদাগিরি: দক্ষিণ ২৪ পরগনার কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযুক্ত উপপ্রধান সাবির মোল্লার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিস গিয়ে তাঁর দেখা মেলেনি। ফোন করা হলেও কোনও জবাব মেলেনি। বিডিও জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, গত শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। কুলপির তৃণমূল পরিচালিত  চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। অফিসের করিডর দিয়ে হেঁটে আসছিলেন পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র। তিনি মালদার ইংরেজবাজারের বাসিন্দা। আচমকা সামনের ঘর থেকে বেরিয়ে এসে তাঁর গলা টিপে ধরে ধাক্কা দেন উপপ্রধান সাবির মোল্লা। তারপর কষিয়ে থাপ্পড়। কয়েকজন পঞ্চায়েত সচিবকে বাঁচাতে গেলেও, বাধা মানতে চাননি তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্যও সচিবের হয়ে রুখে দাঁড়ানো ব্যক্তিদের ওপর চড়াও হন। একেবারে হাতাহাতি, ধস্তাধস্তি বেঁধে যায় দু'পক্ষের মধ্যে। মারমুখী মেজাজে দফায় দফায় তা চলতে থাকে। বহু চেষ্টায় সবাইকে নিরস্ত করা হয়। 

মালদা থেকে কুলপিতে চাকরি করতে এসে পঞ্চায়েত অফিসেই শাসকনেতার হাতে আক্রান্ত পঞ্চায়েত সচিব। আতঙ্কে আর অফিসেই যাচ্ছেন না চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের সচিব ভিক্টর মিশ্র। গত শনিবার ঘটনার পরই ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত লিখিত অভিযোগ করা থেকে পিছু হটেন। গত ৯ তারিখ চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতে সাধারণ সভার বৈঠক হয়। অভিযোগ, ওই বৈঠকে প্রস্তাবনা কপির কিছু অংশ নিয়েই পঞ্চায়েত সচিবের সঙ্গে বিরোধ বাঁধে উপপ্রধান ও যুব তৃণমূল নেতা সাবির মোল্লার। তার জেরেই এই হামলা বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আক্রান্ত সচিবের কাছে উপপ্রধান-সহ বাকি অভিযুক্তরা ক্ষমা চেয়ে নিয়েছেন। উপপ্রধানকে আপাতত পঞ্চায়েত অফিসে যেতে নিষেধ করা হয়েছে বলেও জানিয়েছে দল। 

আরও পড়ুন: Budget 2024: কেন্দ্রীয় বাজেটে বৈষ্যম্যের অভিযোগ, সংসদে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis: সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
News Live : যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
President Bengal Tour: রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল-প্রোটোকল বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল-প্রোটোকল বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
Weather Updates: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগ সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কোন কোন জেলা?
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগ সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কোন কোন জেলা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget