এক্সপ্লোর

Kulti: প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে কাজের নামে প্রতারণা, অভিযুক্ত সংস্থার দুই সদস্যকে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর

প্রতারিত মহিলারা অভিযোগ জানাচ্ছেন যে, বিভিন্ন জিনিস প্যাকিং করার কাজের টোপ দিয়ে তাঁদের থেকে টাকা নিয়েছে অভিযুক্ত ওই সংস্থা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: এবার প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগার করার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটি (Kulti) থানার মানবেড়িয়া এলাকায়। জানা যাচ্ছে, শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিংয়ের কাজের প্রশিক্ষণ দিয়ে তা ঘরে বসে করার এবং তার মাধ্যমে টাকা রোজগারের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে বিভিন্ন মহিলাদের সঙ্গে।

বিভিন্ন সময়ই এছাড়া বিশেষ করে করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) চাহিদা বেড়েছে। বহু সংস্থাই প্রশিক্ষণ দিয়ে বাড়িতে বসে কাজের সুযোগ করে দিচ্ছে। তেমনই আসানসোলের (Asansol) একটি সংস্থা। শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিং করার প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। আসানসোলের বিভিন্ন এলাকায় প্রায় আঠেরোটি সেন্টারও রয়েছে এই সংস্থার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগারের কথা বললেও আসলে তার মাধ্যমে প্রতারিত হয়েছেন আবেদনকারীরা। প্রতারিত মহিলারা অভিযোগ জানাচ্ছেন যে, বিভিন্ন জিনিস প্যাকিং করার কাজের টোপ দিয়ে তাঁদের থেকে টাকা নিয়েছে অভিযুক্ত ওই সংস্থা। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁদের কোনও কাজের ব্যবস্থা করা হয়নি। প্রতারিত মহিলাদের এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষরা। সংস্থার দুই সদস্যকে হাতের কাছে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সংস্থার সদস্যদের তাঁরা মারধর করে একটি ঘরে আটকেও রাখেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় আসে বরাকর থানার পুলিশ। কিন্তু পুলিশকে দেখে স্থানীয় মানুষরা আরও ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সামাল দিতে কুলটি থানা, নিয়ামতপুর ফাঁড়ি ও সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশকে ছুটে যেতে হয় আটক ওই সংস্থার দুই সদস্যকে উদ্ধার করার জন্য। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক চেষ্টার পর পুলিশ ওই দুজনকে উদ্ধার করতে পেরেছে।

আরও পড়ুন - West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর

অভিযুক্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতারণা নয় বরং গরীব মহিলাদের স্বনির্ভর করে তোলাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। আসানসোলের বিভিন্ন জায়গায় তাঁদের আরও সেন্টার রয়েছে এই কাজের। কিন্তু লকডাউনে কিছু অসুবিধা হওয়ায় এই সমস্যার তৈরি হয়েছে বলে তাদের দাবি।  পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন - Asansol: আসানসোল জামুড়িয়া থানার জাতীয় সড়কের পাশে বেসরকারি কারখানায় আগুন

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget