এক্সপ্লোর

SLST Protest: শিক্ষামন্ত্রী-চাকরি প্রার্থী বৈঠক শেষ, 'আশার আলো' কি দেখছেন SLST আন্দোলনকারীরা ?

Kunal Bratya On SLST : বৈঠক শেষে মিটল দীর্ঘদিনের জটিলতা ? কী প্রতিক্রিয়া এসএলএসটি আন্দোলনকারী এবং শিক্ষামন্ত্রীর ?

কলকাতা: প্রতিবাদে ইতিমধ্যেই ১০০০ দিন পার করেছে এসএলএসটি আন্দোলনকারীরা (SLST Protesters)। আজ শিক্ষামন্ত্রী এবং আন্দোলনকারীর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। সবারই প্রশ্ন ছিল দুই ঘণ্টার বৈঠক শেষে তবে মিটল দীর্ঘদিনের জটিলতা ? না পুরোপুরি না কাটলেও সরকারের তরফে 'আশার আলো' দেখতে পেয়েছেন এসএলএসটি আন্দোলনকারীর দল। এইভাবে ঘনঘন কমিউনিকেশন দুই তরফে চলতে থাকলে যে দ্রত সমস্যার সমাধান মিলবে, এনিয়ে প্রকাশ্যে দাবি জানালেন আন্দোলনকারীরা এবং একই সুর কুণাল ঘোষ তথা শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসুর (Kunal Ghosh and Bratya Basu)। 

কুণাল ঘোষ এদিন বলেছেন, 'যারা বাধা দিচ্ছেন , তারাই আবার ধর্নামঞ্চে গিয়ে বিপ্লবী সাজছেন ! তারা চাইছেন সেই ধর্নাগুলি চলুক, এবং সেই মঞ্চগুলিকে তাঁরা রাজনৈতিক কাজে ব্যবহার করবেন। কিন্তু আমাদের বক্তব্য, যাদের দোষে, এই ভূলগুলি হয়েছে, তাঁদের তদন্ত বিচার একটা পার্ট। কিন্তু চাকরির জটটা তো খুলতে হবে। যে ছেলেমেয়েগুলি এই কর্মপ্রার্থী হয়ে রয়েছে, সেই জটটা খোলার একটা প্রক্রিয়া চলছে। তার মধ্যে আইন একটা বড় ফ্যাক্টর হয়ে রয়েছে। ফলে আমরা আশাবাদী, অন্দোলনকারী এবং সরকারের মধ্য়ে একটা ঘনঘন কমিউনিকেশনের মধ্যে দিয়ে অদূর ভবিষ্যতে এই জটটা কাটবে।' 

কুণালের দাবি, অভিষেক ও মমতার হস্তক্ষেপের ফলেই শূন্য পদগুলি বেড়েছিল।কারও না কারও ভূলেই জটটা পেকেছিল। এবার এখন জটটা খোলার চেষ্টা করা হচ্ছে। সরকার যখন সেটা করতে রাজি হলেন, তখন আবার সিবিআই চেয়ে আদালতে যাওয়া হচ্ছে।অনেকে চাইছে ইস্যুটাকে জিইয়ে রাখতে। আর আমরা চাইছি, যাদের চাকরি দরকার, সেই জট খুলে তাঁদের নিয়োগ, তাঁরা যেনও ক্লাসে গিয়ে ক্লাসটা নিতে পারে।'

অপরদিকে, ব্রাত্য বসু বলেছেন,' কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। আমি বরাবরই বলে গিয়েছি, আদলতের নির্দেশক্রমে মহামান্য আদালত যেভাবে চাইবে, আমরা সেইভাবেই নিয়োগ দেব। আশা করছি যে এই আইনি জটিলতা তাড়াতাড়ি কেটে যাবে।  আমি আগেও যা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দেবেন। এই জট আমরা দ্রুত কাটিয়ে দিতে পারবো। '

আরও পড়ুন, 'SSKM-এ ভর্তি করা যায়নি BJP নেতাকে', বিস্ফোরক চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ

এসএলএসটি আন্দোলনকারীদের দাবি, সমস্যার সমাধান কীকরে হয়, তার জন্যই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং আন্দোলন আন্দোলনের মতেই চলবে। আলোচনা বৈঠক চলবে সমস্যা সমাধানের জন্য।  আগামী ২২ তারিখে এই দফতরে দুপুর ২ টোর সময় মিটিং হবে। যারা যারা ছিলেন তাঁরা প্রত্যেকেই থাকবেন। এই বৈঠকে তাঁরা 'খুশি' বলেই জানিয়েছেন। আন্দোলনকারীদের তরফে আরও দাবি করা হয়, 'এই বৈঠক এবং এই কমিউনিকেশন যদি চলতে থাকে, আমরা বিশ্বাস করি সমস্যার সমাধান আসবে। এবং অতিদ্রুত নিয়োগ পেয়ে হাসিমুখে গ্রহণ করব।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget