এক্সপ্লোর

Kunal Ghosh: 'চোরের মায়ের বড় গলা', কুণাল ঘোষের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: এদিন শুভেন্দু অধিকারীর একগুচ্ছ অভিযোগের পর সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি বলেন, 'এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা এর কড়া ভাষায় নিন্দা করছি।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে ফের একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর নিশানায় এবার মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। আর সেই অভিযোগের পাল্টা আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh), বললেন, 'চোরের মায়ের বড় গলা'।

শুভেন্দু অধিকারীকে 'চোরের মায়ের বড় গলা' বলে পাল্টা আক্রমণ কুণালের

এদিন শুভেন্দু অধিকারীর একগুচ্ছ অভিযোগের পর সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি বলেন, 'এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা এর কড়া ভাষায় নিন্দা করছি। শুভেন্দু অধিকারী 'চোরের মায়ের বড় গলা'। একটা চোর জোচ্চোর। তার বিরুদ্ধে সিবিআইয়ে এফআইআরে নাম রয়েছে। সারদা নারদার অভিযুক্ত। যে গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়েছে। একটি সংস্থার টেন্ডার পাওয়া নিয়ে যে অভিযোগ শুভেন্দু অধিকারী আজ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, আমরা খুব স্পষ্টভাবে বলছি সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন। কাউকে কোনওরকম, নিয়ম বহির্ভূত কোনও সুযোগ পাইয়ে দেওয়া হয়নি।'

তাঁর কথায়, 'টেন্ডারে যা ক্রাইটেরিয়া ছিল, হাইলি টেকনিক্যাল ব্যাপার। যাঁরা যা সুযোগ পেয়েছেন তার ওপর দাঁড়িয়েই কাজ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী যে এত বড় বড় কথা বললেন, রাজ্যপাল, পিএমএলে গিয়ে তদন্ত করতে হবে, আমরাও বলছি যে কাঁথি পুরসভার অ্যাকাউন্টে সারদার টাকা ঢুকেছিল।' কুণাল ঘোষের দাবি, 'পিএমএলে, ইডি, সিবিআইয়ের অবিলম্বে উচিত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা। কারণ সুদীপ্ত সেনের চিঠি সত্য বলে প্রমাণিত হচ্ছে।'

রাজ্য সরকারের তরফে কুণাল ঘোষ জানান ইতিমধ্যেই 'গ্রিভান্স সেল'-এর মাধ্যমে মানুষের ২২ লক্ষ অভিযোগ শোনা হয়েছে। মানুষের সঙ্গে সরকারের যোগাযোগ আরও বাড়ানোর জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ঠিক করা হয় যে পেশাদার কোনও এজেন্সির মাধ্যমে এই কাজ করানো হবে যাতে মানুষের আরও সুবিধা হয়। চার বছরের জন্য ১৫২ কোটি ৪৭ লক্ষ টাকা, যা বছরে দাঁড়াচ্ছে মাত্র ৩৮ কোটি টাকায় এক সংস্থাকে বেছে নেওয়া হয়। 'সরাসরি মুখ্যমন্ত্রী' উদ্যোগ শুরু হয় ৮ জুন ২০২৩-এ এবং ৪২ দিনের মধ্যে ৩ লক্ষের বেশি নাগরিক এই সুবিধা নিয়েছেন। 

কুণাল আরও বলেন, 'আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি, এই পরিষেবা দেওয়ার জন্য, যা যা ক্রাইটেরিয়া থাকা উচিত সেই সব পূর্ণ করার জন্য যে সংস্থাগুলিকে স্বচ্ছতার সঙ্গে যাকে যা টেন্ডার দেওয়া উচিত সেই পদ্ধতি মেনেই এই কাজ হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যে মনগড়া কথা বলে তথাকথিত অভিযোগ তুলে নাটক করতে চাইছেন।'

আরও পড়ুন: Suvendu Adhikari: 'আইপ্যাককে ১৫২ কোটি টাকা পাইয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর', দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর নিশানায় এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। 'পরিকাঠামো তৈরির জন্য তথ্যপ্রযুক্তি দফতরকে টেন্ডার দেওয়া হয়, কয়েকটি সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। দিল্লির একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। ওই সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সও করে ফেলেন তথ্যপ্রযুক্তি আধিকারিকরা।' কিন্তু তারপরেই সমস্যা হয়েছে বলে দাবি শুভেন্দুর। পছন্দের সংস্থা টেন্ডার পায়নি, সেই কারণেই আইপ্যাকের পছন্দের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, 'ওয়েবেলের থেকে নিয়ে ডব্লুটিএলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়।' মোট ১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। 'আইপ্যাককে ১৫২ কোটি টাকা পাইয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর', বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তারই পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget