এক্সপ্লোর

Kunal on Partha : "যত বড় নেতাই হোন", পার্থকে নিয়ে দলের অবস্থান জানালেন কুণাল

TMC's stand on Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে এদিন রাজ্যের শাসকদলকে খোঁচা দেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য

কলকাতা : বিরোধীদের তীব্র সমালোচনার মুখেই পার্থ চট্টোপাধ্যায়-কে (Partha Chatterjee) নিয়ে দলের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, "যত বড় নেতাই হোন, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।"

বিকাশের খোঁচা-

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে এদিন রাজ্যের শাসকদলকে খোঁচা দেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি মন্তব্য করেন, পার্থবাবুর টাকা দিয়ে সমৃদ্ধ হয়েছে তৃণমূল। এখন বললে হবে এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই? গোটা তৃণমূল দল এবং প্রশাসনই দুর্নীতিতে জড়িত। মুখ্যমন্ত্রী স্বয়ং যুক্ত। তদন্ত ঠিকমতো হলে পার্থর যা হাল হয়েছে, কাল মুখ্যমন্ত্রীরও তাই হওয়া উচিত।

আরও পড়ুন ; তৃণমূল কাউকে অন্য়ায় করতে বলেনি, বললেন কুণাল, পার্থর টাকাতেই সমৃদ্ধ দল, পাল্টা বিকাশের

এই পরিস্থিতিতে আজ এই ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন কুণাল। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। যত বড় নেতাই হোন, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

পার্থ-ইস্যুতে তৃণমূল-বিরোধী তরজা-

স্কুল শিক্ষক নিয়োগ মামলায়, দীর্ঘ দিন ধরেই তদন্তকারীদের নজরে পার্থ। শুক্রবার সকালে আচমকাই তাঁর নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তদন্তকারীরা। সেখানে তাঁর বাড়ি থেকে পাওয়া নথির সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ অর্পিতার সন্ধান মেলে। তাঁর বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। 

বিষয়টি সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় নেতৃত্বের নজর এড়িয়ে এতবড় দুর্নীতি সম্ভব নয় বলে মত বিরোধীদের। যদিও তৃণমূল সেই অভিযোগ খারিজ করেছে। দলের হয়ে কুণাল বলেন, "তৃণমূলের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। উদ্ধার হওয়া টাকার সঙ্গেও কোনও সম্পর্ক নেই তৃণমূলের। যাঁর বা যাঁদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, এব্যাপারে তাঁরাই বলতে পারবেন।"

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget