এক্সপ্লোর

Kunal Ghosh : শুভেন্দুর বিরুদ্ধে সদা ক্ষুরধার কুণাল, ব্যক্তিগত শত্রুতা ? বিস্ফোরক কুণাল

Kunal Ghosh Exclusive : ' সমস্তরকমভাবে ক্ষমতা বাড়িয়ে, শুভেন্দুকে শুভেন্দু বানিয়েছে কে? মমতা বন্দ্য়োপাধ্য়ায় ' বিস্ফোরক কুণাল

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  এক সময় একই দলের কর্মী ছিলেন। এখন একজন বিধানসভার বিরোধী দলনেতা। আরেকজন শাসকদলের মুখপাত্র। প্রায় প্রতিদিনই একে অপরকে ক্ষুরধার আক্রমণ করেন। ভাষাও একেবারে তীক্ষ্ণ। কেন, ব্যক্তিগত শত্রুতা ? ABP Ananda কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল ঘোষের দাবি সত্যিই বিস্ফোরক। 

শুভেন্দু অধিকারীকে নিয়েো স্পষ্ট করে দিলেন তাঁর মনোভাব। বললেন, ' সমস্তরকমভাবে ক্ষমতা বাড়িয়ে, শুভেন্দুকে শুভেন্দু বানিয়েছে কে? মমতা বন্দ্য়োপাধ্য়ায় '। 

 ব্য়ক্তিগত বন্ধুত্বও নেই, ব্য়ক্তিগত শত্রুতাও নেই, তাহলে ?

আবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে দলের ভূমিকাকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন তিনি। বঙ্গ রাজনীতিতে কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারীর আদায় কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কিনতু, তা নিয়েও বলতে গিয়ে কুণাল বললেন, 'শুভেন্দুর সঙ্গে তো আমার কোনও ব্য়ক্তিগত বন্ধুত্বও নেই, ব্য়ক্তিগত শত্রুতাও নেই। উল্টে আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে, আমি শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করি। সেই কারণে শুভেন্দু অধিকারীও আমাকে আক্রমণ করে। আমার কাজ আমি করে যাব। কিন্তু, দল যদি তাদের ভুল ত্রুটিগুলো না সংশোধন করে, শুভেন্দু অধিকারীদের মতো দলবদলু, গদ্দারদের কথা বলার বিভিন্ন রকম ইস্য়ু তৈরি করে দেয়, নন ইস্য়ুকে ইস্য়ু তৈরি করে দেয়, অতীতের ভুল থেকে শিক্ষা না নেয়, '১৯ সালের ব্লান্ডার থেকে শিক্ষা না নেয়, '২১-এ কী কী ফ্য়াক্টরে আমরা জিতলাম, তার থেকে শিক্ষা না নেয়, তাহলে তো খুব কঠিন।'  

কুণালের এই মন্তব্যের পর থেকেই জল্পনা , শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য় কি আগামীর জন্য় কোনও ইঙ্গিত? সম্ভাবনার শিল্প রাজনীতির অলিন্দে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন।  

শুভেন্দু অধিকারী যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে রোজই রণংদেহী মেজাজে আক্রমণ শানাচ্ছেন, তখন তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে এবার চাঞ্চল্য়কর মন্তব্য় করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ! নন্দীগ্রামে হার, লোডশেডিং ইস্য়ুতে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ।  বললেন, 'আজকে আমাদের এই লোডশেডিং, মামলা এগুলো করতে হচ্ছে কেন? ওখানে তো ৩০ হাজার ভোটে শুভেন্দুর হারার কথা। ফলে কেন হারল? কেন আমাদের কোর্টের ভরসায় থাকতে হচ্ছে, বা কেন শুভেন্দুকে বিধায়ক ঘোষিত করা হল, বা কেন কারা নির্বাচনটা করল? মমতা ব্য়ানার্জি ক্য়ান্ডিডেট, তার ময়নাতদন্ত হল? তার পরিপ্রেক্ষিতে কি আমরা সাংগঠনিক ব্য়বস্থা কিছু  নিলাম? আমি তো চোখের ওপর কিছু দেখতে পাচ্ছি না।' 

এই মন্তব্য শোনার পর শুভেন্দু অধিকারী অবশ্য কোনও জবাব দেননি, শুধু জয় জগন্নাথ বলে মঞ্চ ছাড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget