এক্সপ্লোর

Kunal Ghosh: কুণালকে 'চোর' স্লোগান বিধানসভায়, "নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ, আপনি উপেক্ষা করতে পারবেন না", পাল্টা বেলেঘাটার বিধায়ক

Beleghata MLA: বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় 'চোর চোর' স্লোগান ওঠে বিধানসভায়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিপক্ষকে কার্যত কোনও পাত্তাই দিলেন না বেলেঘাটার বিধায়ক।

কলকাতা: বিধানসভার অধিবেশন চলাকালীন তুমুল হৈ হট্টগোল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় 'চোর চোর' স্লোগান ওঠে বিধানসভায়। যদিও হাসি মুখে সেই স্লোগানের জবাব দিতেও দেখা যায় কুণাল ঘোষকে। স্পিকার তাঁর নাম ঘোষণা করার পরই 'চোর চোর' স্লোগান ওঠে। তারপরই তাঁকে বলতে শোনা যায়, 'আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।"

আরও পড়ুন: দলবিরোধী কাজে; ফিরহাদ, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ 'কালীঘাট-তৃণমূল'-এর

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিপক্ষকে কার্যত কোনও পাত্তাই দিলেন না বেলেঘাটার বিধায়ক। কুণাল ঘোষের বক্তব্যের মাঝে যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের যেমন থামানোর চেষ্টা করেন স্পিকার, তেমনই কুণাল ঘোষকেও বলেন, অন্য কোনও বিষয় যেন তোলা না হয়। আবার কাউকে "বেশ করেছি, বসুন", বলে দমিয়েও দেন কুণাল। বেশ কয়েকজন বিধায়ক আবার স্লোগান দেওয়া বিধায়কদের থামানোর চেষ্টাও করেন।

তারপর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলতে শুরু করেন, "আমি সত্যিই আপ্লুত আমি প্রথম বারের মতো বিধায়ক হয়ে এসে, প্রথমবারের জন্য বিধানসভায় বক্তব্য রাখছি, আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।" এরপর তিনি মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় পরিষদীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য।"

আরও পড়ুন: "কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল

এরপরই কুণাল ঘোষের বক্তব্য থেকে ঠিকরে পড়ে আত্মবিশ্বাস। তিনি বলেন, "আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভাল বলবেন, শত্রুরা খারাপ বলবেন। বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ।"

এর মধ্যে স্পিকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রাক্তন পরিষয়দীয় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কুণাল ঘোষকে বলতে শোনা যায়, "শোভনদা বসেন, বসেন"। তারপর আবার রাজ্যপালের ভাষণ নিয়ে কথা বলতে শুরু করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "নতুন একটা সরকার এসেছে। তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা বিরোধিতা করার জন্য কোনও বিরোধিতা করব না। আমরা গঠনমূলক বিরোধিতা করব। আপনাদের সঙ্গে ঝগড়া হবে। কিন্তু সরকার কিছু করতে গেলে, সেটা খারাপ, এমন আমরা করব না।"

এর মধ্যে আবারও কুণাল ঘোষের বক্তব্যের মধ্যে স্লোগান দেওয়া শুরু হয়। এবার স্পিকারের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, "ও স্যর, আমাকে যদি ডিস্টার্ব করা হয়, এরপর যাঁদের যাঁদের আমি বলতে দেব না, আমাকে থামাবেন না কিন্তু।" তারপর যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের উপেক্ষা করে কুণাল ঘোষ বলেন, "এই চল! গলার জোর একার নেই। স্যর, এরা আমাকে ভয় পায়। তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়।"

এর মধ্যে বিধানসভার বিরোধী দলনেতাকেও আক্রমণ করেন কুণাল ঘোষ। এরই মধ্যে নাম করে অশোক দিন্দাকেও প্রশ্ন করেন কুণাল। এর মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পরিষয়দীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শান্ত থাকতে অনুরোধ করেন হাউসকে। তারপর নিজের বাকি বক্তব্য রাখেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget