এক্সপ্লোর

Kunal Ghosh: কুণালের মুখে 'চড়াম চড়াম'! 'কুৎসা'র জবাব দেওয়ার হুঁশিয়ারি

TMC: জেলবন্দি অনুব্রত, তাঁর ডায়লগ এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের গলায়।

কলকাতা: এবার কুণালের মুখে 'কেষ্ট-বাণী'! জেলবন্দি অনুব্রত (Anubrata Mondal), তাঁর ডায়লগ এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়। 

কেষ্টর 'চড়াম চড়াম' হুঁশিয়ারি এবার কুণালের গলায়। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে', রেড রোডের ধর্নামঞ্চ থেকে হুঙ্কার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়। রেড রোডের ধর্নামঞ্চ থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, 'ভোটে লড়াই করে জেতার ক্ষমতা নেই, সিবিআই-ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে জবাব দেব।' তিনি আরও বলেন, 'যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি, জল না দেওয়া হয়, যদি আবার চড়াম চড়াম ঢাকের বাদ্যি না শোনানো হয়, শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না। এরা আমাদের নেতা-নেত্রীদের নামে কুৎসা করছে। এরা CBI-ED দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে।' এর সঙ্গে তাঁর সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার অনুমতি দিন, রবীন্দ্র সঙ্গীত শোনাব না। রেজাল্টের দিন DJ বাজাবো।'

২০১৫ সালের ডিসেম্বরে ঠিকই একই ভাবে চড়াম চড়াম করে ঢাক বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় বীরভূমে অনুব্রত দোর্দন্ডপ্রতাপ নেতা। এখন তিনি গরু পাচার মামলায় তিহারে বন্দি। 

বিজেপি নেতা সজল ঘোষের দাবি, 'অনুব্রত এই শব্দটা রাজনীতিতে চালু করেছিল, আজ সে নিজেই ঢাক হয়ে গিয়ে তিহারে রয়েছে। কুণাল ঘোষ আগে পুলিশের ভ্যান বাজাত, আজ তিনি বলছেন চড়াম চড়াম করে বিরোধীদের ঢাক বাজাবেন। উনি বরং পিঠে তেল মেখে নিজেকে তৈরি করুন। তৃণমূলের সব নেতারা বাজারে প্ররোচনা ছড়াচ্ছেন, কুণাল ঘোষও তাই করছেন। ওঁরা বুঝতে পারছেন না মানুষ কাঠি নিয়ে রেডি আছেন। সুযোগ পেলেই বাজিয়ে দেবে।'

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, 'কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন হাজিরা দিতে যাওয়ার সময় পুলিশ প্রিজন ভ্যান বাজাত। আওয়াজটা ওঁর কানে লেগে আছে। অনুব্রতর থেকে শিখলেন নাকি প্রিজন ভ্যান থেকে শিখলেন আমার জানা নেই। এটা ২০২৪ সাল, ২০১১ সাল না। পশ্চিমবঙ্গের মানুষ অনেক পরিণত হয়েছেন। সবদিক থেকে মানুষকে যন্ত্রণায় ফেলার যে কাজ তৃণমূল করেছে, তার বিরদ্ধে প্রতিরোধের প্রদীপের সলতে পাকানোর কাজও মানুষ শুরু করেছে।'  

আরও পড়ুন: 'দল থাকলেই রোজগার হবে', দলীয় কর্মীদের কেন হুঁশিয়ারি লাভলির?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: ইরানে ভয়াবহ আক্রমণ ইজরায়েল-আমেরিকার ! নবম দিনে সংঘাত চরমে
ইরানে ভয়াবহ আক্রমণ ইজরায়েল-আমেরিকার ! নবম দিনে সংঘাত চরমে
News Update Live: উত্তরবঙ্গে রাষ্ট্রপতি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়! অসন্তষ্ট দ্রোপদী মুর্মু, পাল্টা মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে রাষ্ট্রপতি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়! অসন্তষ্ট দ্রোপদী মুর্মু, পাল্টা মুখ্যমন্ত্রী
TMC On Om Birla: লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের,
লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের, " দলনেত্রীর নির্দেশে..
West Bengal Election 2026: রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কী মন্তব্য মুখ্যমন্ত্রীর ? কেন এমন বলল BJP ?
রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কী মন্তব্য মুখ্যমন্ত্রীর ? কেন এমন বলল BJP ?

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget