এক্সপ্লোর

Kunal Ghosh: '২৪ ঘণ্টার মধ্যে বাংলার মানুষের সামনে থাকবে', ঘণ্টা ধরে শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

TMC: একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। জেলে একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী। এবার পাল্টা সরব তৃণমূল

কলকাতা : 'অধিকারী প্রাইভেট লিমিটেডে যে অনিয়ম, যে হিসাবের কারচুপি, সন্দেহজনক কিছু তথ্য পরিসংখ্যান... এগুলি এখন থেকে এই ৩ তারিখ বিকাল ৪টে বাজতে ১০ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার মানুষের সামনে থাকবে।' ঠিক এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘণ্টা ধরে হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তাঁকে অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, "সাড়ে তিন বছরের জেলখাটা আসামি, যিনি রোজ বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন প্রধান আসামি সারদার। যিনি বলতেন মমতাই রোজভ্যালির প্রধান আসামি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বস্তা করে টাকা রাখা আছে। যিনি রোজ চিৎকার করে কাঁদতেন, গাড়ির সামনে শুয়ে পড়তেন, বিষ খেতেন, ঘুমের ওষুধ খেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওঁকে সামনা-সামনি মুখোমুখি বসাতে হবে। ওঁর বিশ্বাসযোগ্যতা কী আছে মানুষের কাছে ? তৃণমূল বলে- নির্লজ্জ, বেহায়ার দল বলে আবার জায়গা পেয়েছেন। চোরেদের দল বলে আবার জায়গা পেয়েছেন। আমি শুভেন্দু বাবুকে ছোটবেলা থেকে চিনি। ওঁদের বংশানুক্রমিক পয়সা আছে সেটাও জানি। যদি বেআইনি কিছু থাকে, আইন ব্যবস্থা নেবে। কিন্তু, আগে কুণালবাবু ভাবুক ওঁর কী ব্যবস্থা হবে।"

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। দুর্নীতি, কালো টাকা সাদা করা এবং বেনামি সম্পত্তির অভিযোগে তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে বিরোধীরা। এই অবস্থায় দিন দু'য়েক আগে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বেনামি বাড়ি, কখনও পেট্রোল পাম্প, কখনও ট্রলারের প্রসঙ্গ তুলে, নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, 'কারও কারও ৬০, ৭০, ৮০টা নানা লোকে নানা বলে ট্রলার আছে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে, তারা বড় বড় কথা বলে কী করে? আমরাও কাগজপত্র বের করছি, এতদিন করিনি। আমরা কি দেখতে গেছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন, কোনটা, কোন জমিটা কত টাকায় বিক্রি করেছেন ? দিঘা ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিলাম ভাল কাজ করার জন্য, কত জমি দিয়েছে? ৬০০ হোটেল তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গেছি? জানিনি।'

পাল্টা জবাবে শুভেন্দু বলেছিলেন, 'আপনার ভাইপো আপনার পরিবারে ইনকাম ট্যাক্সে কিছু দেখানো নেই। পেট্রোল পাম্প কটা সব বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প। ইনকাম ট্যাক্স দেখে নেবেন। '২১ সালে শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। ইনকাম ট্যাক্স দেওয়া, আধিকারী পরিবার আপনার মতো ওই রকম কালীঘাটের নালার পাশে লোকের জায়গা জবরদখল করে বড়লোক হয়নি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget