এক্সপ্লোর

Kuntal Ghosh: 'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার', আদালতে ঢোকার মুখে মন্তব্য কুন্তলের

Recruitment Scam:আদালতে ঢোকার মুখে তৃণমূলের নবজোয়ার নিয়ে মন্তব্য কুন্তল ঘোষের


কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতিতে ধৃতের গলায় ‘নবজোয়ার’-এর প্রশংসা। আবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। এদিন আদালতে ঢোকার মুখে নাম না করে তিনি বলেন, 'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার'। আদালতে ঢোকার মুখে তৃণমূলের নবজোয়ার নিয়ে মন্তব্য কুন্তল ঘোষের।

এবার তৃণমূলের নবজোয়ার প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি অভিষেকের নাম না করলেও আগে একাধিকবার সরাসরি অভিষেকের নাম বলেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ভারতের যুবরাজ' আখ্য়া দিয়েছেন কুন্তল ঘোষ। 

এর আগেও আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করে কুন্তল ঘোষ বলেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে', বিস্ফোরক দাবি করেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সম্প্রতি শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 'হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় এজেন্সি।' 

এদিনই আরেক ধৃত তাপস মণ্ডল অভিযোগ করলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম করেই কুন্তল ঘোষ টাকা তুলেছেন! এমনকী, কুন্তলকে চার্লস শোভরাজের পরেই সবথেকে বড় প্রতারক বলেন তাপস মণ্ডল। জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে প্রেসার দেওয়া হচ্ছে বলে কুন্তলের দাবি ছিল, তা নিয়ে প্রশ্ন করতেই  তাপস মণ্ডল বলেন, 'এর আগেও বলেছি, এটা একদম ভিত্তিহীন, মিথ্যা কথা। কিন্তু ওর নাম করেই তো টাকা তুলেছে।'

বিরোধীদের কটাক্ষ:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'অভিষেক যে দুর্নীতিতে জড়িত তা কুন্তলই বারবার স্পষ্ট করে দিচ্ছে।' আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপি নেতা রাহুল সিংহের কটাক্ষ, 'চুরির দায়ে পার্টি তাড়িয়ে দিয়েছে। যাদের জন্য চুরি করল তারাই এখন ঘরে ঢুকতে দিচ্ছে না। তাই অভিষেকের প্রশংসা করে কুন্তল ঘোষ আর পার্থ চট্টোপাধ্য়ায় দুজনেই আবার ঘরে ঢোকার চেষ্টা করছে।' তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কে কী বলল তাতে কিছু এসে যায়না। অভিষেক ও তাঁর আইনজীবীরা এ বিষয়ে বলবেন।'

নিয়োগ দুর্নীতি মামলায়, জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। কুন্তল ঘোষের সঙ্গে নতুন এজেন্টদের যোগসূত্র পাওয়া গেছে, যাদের মাধ্য়মে টাকা তোলা হয়েছে। এই দাবি করে সেই তথ্য সম্বলিত কেস ডায়েরি, এদিন আদালতে পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। কেস ডায়েরি হাতে নিয়ে ফের সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। 

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget