এক্সপ্লোর

Rail Roko: মহালয়ার সকালে স্বস্তি, খেমাশুলি এবং কুস্তাউরে অবরোধ প্রত্যাহার কুড়মিদের

Kurmi Agitation: মহালয়ার সকালে ফিরল স্বস্তি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর থেকে অবরোধ প্রত্যাহার কুড়মিদের। মধ্যরাতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পর সিদ্ধান্ত।

বিশ্বজিৎ দাস ও হংসারজ সিংহ, পশ্চিম মেদিনীপুর: মহালয়ার (mahalaya) সকালে ফিরল স্বস্তি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি (paschim medinipur) এবং পুরুলিয়ার (purulia) কুস্তাউর থেকে অবরোধ প্রত্যাহার কুড়মিদের (kurmi)। মধ্যরাতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের (agitator) আলোচনার পর সিদ্ধান্ত। স্বীকৃতির দাবিতে টানা ৫ দিন ধরে চলছিল রেল-সড়ক অবরোধ, বাতিল (cancel) হয় অসংখ্য ট্রেন (train)। পুজোর (durga puja) আগে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

কী হয়েছিল?
তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গত ২০ তারিখ থেকে আন্দোলনে বসেছিল কুড়মি সমাজ। রেললাইনের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আটকে পড়েন ট্রাকচালকরা। চরম ভোগান্তিতে  পড়েন সাধারণ মানুষ। কিন্তু গত কাল রাতে প্রশাসনের তরফে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়। তার পর আজ সকাল পৌনে সাতটা নাগাদ বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। স্বাভাবিক ছবি ফিরে আসে জাতীয় সড়কে। তবে বিক্ষোভ উঠে গেলেও কিছু ক্ষণ রেললাইন বন্ধ থাকে। রেল সূত্রে খবর, অল্প ক্ষণের মধ্যেই তা চালু হওয়ার কথা। কুস্তাউর স্টেশনেও এক ছবি। আজ সকালে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন বিক্ষোভকারীরা। কিছু ক্ষণের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে খবর। 

প্রেক্ষাপট...
গত কালই কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভ উঠে যাওয়ার খবর শোনা গিয়েছিল। জানা যায়, ৩ জেলার ডিএমের সঙ্গে বৈঠকের পর জট কেটেছে। আদিবাসী উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও খবর শোনা যায়। তবে আগামী দিনে তাঁদের দাবি না মিটলে, আবারও আন্দোলনের পথে যেতে পারেন তাঁরা, বলা হয় সে কথাও। কিন্তু পরে আবার অন্য খবর শোনা গিয়েছে। অবরোধ প্রত্যাহার নিয়ে আদিবাসী কুড়মি সমাজ দু’ভাগ হয়ে যায়। মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত মানছি না, ঘোষণা করেন কুস্তাউর, খেমাশুলির আন্দোলনরতদের। আন্দোলন প্রত্যাহার করছেন না বলে জানিয়ে দেন খেমাশুলিতে উপস্থিত কুড়মি সমাজের নেতৃত্ব। তবে রাত তিনটে নাগাদ প্রশাসনের তরফে গিয়ে কথা বলা হয় বিক্ষোভকারীদের সঙ্গে। তার পর সকাল হতেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। যদিও গত কয়েক দিন ধরে এই বিক্ষোভের জেরে ট্রাক আটকে যাওয়ায় বহু শাকসবজি, আনাজ ইত্যাদি নষ্ট হয়ে গিয়েছে বলে খবর। পুজোর মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকরা। এসবের ক্ষতিপূরণ হবে কী ভাবে? উত্তর জানা নেই।

আরও পড়ুন:কেন্দ্রের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য;, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget