এক্সপ্লোর

Kuwait Fire Death : দেহ কে ফেরাল? কেন্দ্র না রাজ্য? কুয়েত থেকে দ্বারিকেশের দেহ ফিরতেই তুঙ্গে তরজা তৃণমূল বিজেপির

Kuwait Fire Dead body Returns : কুয়েত থেকে দেহ ফেরত আনা নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানউতোর চরমে। কুয়েতে মৃত ইঞ্জিনিয়ারের দেহ কে ফেরাল, তা নিয়েই এখন তৃণমূল, বিজেপি বিরোধ তুঙ্গে। 

ঝিলম করঞ্জাই, সৌমেন চক্রবর্তী, কলকাতা : কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছল রাজ্যে। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় দ্বারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

ইঞ্জিনিয়ারের দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে মেদিনীপুর শহরে। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এরপর দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের খণ্ডরুই গ্রামের বাড়িতে। বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার দ্বারিকেশ কর্মসূত্রে প্রায় ২৮ বছর ধরে কুয়েতে থাকতেন। সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল।

এদিকে কুয়েত থেকে দেহ ফেরত আনা নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানউতোর চরমে। কুয়েতে মৃত ইঞ্জিনিয়ারের দেহ কে ফেরাল, তা নিয়েই এখন তৃণমূল, বিজেপি বিরোধ তুঙ্গে।  রাজ্য সরকারই সব ব্যবস্থা করেছে বলে দাবি করেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিকে বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি, কুয়েত থেকে দেহ ফিরিয়ে এনেছে মোদি সরকার। বিজেপি নেত্রীর কটাক্ষ, রাজ্যে চাকরি না থাকায় অনেকেই বিদেশে কাজ করতে যাচ্ছেন, কোনও দুর্ঘটনা ঘটলে, সামনে আসছে এই সমস্ত তথ্য। পাল্টা সুজিত বসুর মন্তব্য, দাঁতনের এই ইঞ্জিনিয়ার কয়েক দশক আগে কুয়েতে যান। সেইসময় রাজ্যে তৃণমূল সরকার ছিল না। কাজের সুযোগ থাকলে বিদেশে যাওয়া অন্যায় নয় বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী।   

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ, কোচি বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার  বিশেষ বিমান এসে পৌঁছায় কুয়েতে মৃত ভারতী.দের দেহ।  মৃতদের মধ্যে ২৩ জন কেরলের বাসিন্দা।  ৭ জন তামিলনাড়ুর বাসিন্দা। মৃতদের তালিকায় আছেন উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, পঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া কর্মীরা। শুক্রবার মৃতদের দেহাবশেষ বিমান বন্দরে রাখা হয়। সেখানে অনেকেই শেষ শ্রদ্ধা জানান। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এসেছিলেন।

কুয়েতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে যাঁরা বেঁচেছেন, তাঁদের অভিজ্ঞতা ভয়াবহ। জানা গিয়েছে,  এই বাড়িতে আগুন লাগার যথেষ্ট কারণ ছিল।  সাত তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ৩০ টির কাছাকাছি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। কর্মীদের থাকতে হত ঘিঞ্জিভাবে।  তাঁদের থাকার জায়গায় দেওয়াল ছিল  পেপার, কার্ডবোর্ড, প্লাস্টিকের  তৈরি। স্বাভাবিক ভাবেই আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি। 

আরও পড়ুন:

 তৃণমূলের পরই উপনির্বাচনের জন্য ৪ প্রার্থীর নাম ঘোষণা বাম কংগ্রেস জোটের, তালিকায় কারা?

 

আরও পড়ুন 

কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget