এক্সপ্লোর

Lakshman Seth Marriage: 'এই বয়সে অন্ধের যষ্টির মতো একজনকে চাই' দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা লক্ষ্মণ শেঠের

Lakshman Seth Update: ৭৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন লক্ষ্মণ শেঠ।

কলকাতা: ৭৮ বছরে জীবনের নতুন ইনিংস শুরু তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের (Lakshman Seth Marriage)। প্রথম স্ত্রী তমালিকার মৃত্যুর ৭ বছর পরে মানসী দের সঙ্গে ২৪ মে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এই বয়সে অন্ধের যষ্টির মতো একজনকে চাই। সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে যাঁর সঙ্গে গল্প করতে পারব। ৭৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন লক্ষ্মণ শেঠ।

বয়স কেবলমাত্র সংখ্যাই তার প্রমাণ আগেই প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ (Lakshman Chandra Seth)। ৭৮ বছর বয়সে শুরু করেছেন নতুন ইনিংস। কিন্তু কেন দ্বিতীয় বার বিয়ে সারলেন বঙ্গ রাজনীতির বিতর্কিত এই নেতা? দ্বিতীয় বিয়ের কারণ নিজেই ব্যাখ্যা করলেন এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা। জানালেন,  "এই বয়সে অন্ধের যষ্টির মতো একজনকে চাই। সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে যাঁর সঙ্গে গল্প করতে পারব।'' 

আইনি মতে বিয়ে সেরেছেন ২৪ মে। সামনে রয়েছে জমকালো প্রীতিভোজের অনুষ্ঠানও। পাত্রী মানসী দে। কলকাতার একটি বহুজাতিক হোটেল গোষ্ঠীর এক পদস্থ আধিকারি। বয়স ৪২ বছর। গত সপ্তাহে তাঁর সঙ্গে আইনি বিবাহ সেরেছেন লক্ষ্মণ। আগামী ২৪ জুন জমকালো অনুষ্ঠান করবেন। লোকজন ডেকে হবে প্রীতিভোজ। সেখানে বাঙালি রীতি-রেওয়াজ মেনে সাতপাকে বাঁধা পড়বেন নবদম্পতি। তবে তাঁর এই বিয়ে নিয়ে পরিবারে অসন্তোষ রয়েছে বলে খবর (Lakshman Seth Marriage)। 

লক্ষ্মণের প্রথম স্ত্রী তমালিকা পন্ডা শেঠ। ২০১৬ সালে তিনি মারা যান। তাঁদের দুই ছেলে। এ বার দ্বিতীয় বিয়ে সারলেন লক্ষ্মণ। মানসীর সঙ্গে এক ঘনিষ্ঠের মাধ্যমে লক্ষ্মণের আলাপ বলে জানা গিয়েছে। দেখা-সাক্ষাতের বেশ কিছু দিন পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। মানসী কলকাতা থাকেন। তমলুকে নিজেক স্বেচ্ছেসেবী সংস্থা 'আইকেয়ার' চালান লক্ষ্মণ। বিয়ের পর কলকাতায় তিনি আসা যাওয়া করবেন বলে খবর। তবে পরিবার সূত্রে খবর, লক্ষ্মণের এই দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারেননি তাঁর আগের পক্ষের দুই ছেলে। সেই নিয়ে অশান্তি শুরু হয়েছে পরিবারে। 

গত লোকসভা নির্বাচনে হাত চিহ্নে তমলুক থেকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন লক্ষ্মণ। কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তাঁর। তার পর বেশ কিছু দিন চুপচাপ ছিলেন। শোনা যায়, মাঝে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠিও লেখেন লক্ষ্মণ। তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মমতার তরফে সে ভাবে সাড়া পাননি। এর পর এ রাজ্যে আম আদমি পার্টির হাত ধরারও চেষ্টা করেন। কিন্তু সদুত্তর পাননি সেখান থেকেও। তার পর থেকে আর সে ভাবে খবরে ছিলেন না লক্ষ্মণ। এতদিন পর দ্বিতীয় বিবাহে দৌলতে ফের খবরে উঠে এলেন তিনি।

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget