এক্সপ্লোর

Madan Mitra: গান গেয়ে কোজাগরী পালন, বেতনের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ফেললেন মদন, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

Lakshmi Puja 2022: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় ব্যস্ত বঙ্গবাসী। তাতে যোগ দিলেন মদনও। কামারহাটিতে নিজেহাতে লক্ষ্মীপুজো করলেন তিনি।

কামারহাটি: পুজো কার্নিভ্যালে আমন্ত্রণ না পাওয়ায় অভিমান হয়েছিল বটে। তবে মনখারাপ কাটিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোয় ফের চাঙ্গা তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। গান গায়ে ধনদেবীর আরাধনায় মাতলেন তিনি (Lakshmi Puja 2022)। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের প্রমাণও ফের দিলেন তিনি। কোজাগরী লক্ষ্মীপুজোয় নিজের কেন্দ্রের প্রতি কার্যালয়ে লক্ষ্মীর ভাঁড় রাখার ঘোষণা তাঁর। তাতে জমা পড়া টাকা দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন। 

নিজেহাতে লক্ষ্মীপুজো করলেন মদন মিত্র

রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় ব্যস্ত বঙ্গবাসী। তাতে যোগ দিলেন মদনও। কামারহাটিতে নিজেহাতে লক্ষ্মীপুজো করলেন তিনি। লক্ষ্মীপুজো করা নিয়ে তাঁর যুক্তি, "আমি মদন মিত্র। আমি ব্রাহ্মণ নই। কিন্তু ব্রাহ্মণ না হলেও, আমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আমি বিশ্বামিত্র গোত্র। পুজো আধিকার সকলের আছে। আমি তাই আজ এখানে লক্ষ্মীকে পুজো করছি। আমি পুজো শুরু করেছি 'এসো মা লক্ষ্মী, বসো ঘরে' গেয়ে।" 

কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ড অফিসে এ দিন লক্ষ্মীপুজো করেন মদন। পুজোস্থলে বসেই মদন জানান, কামারহাটিতে দলের প্রতিটি কার্য়ালয়ে রাখা থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। যে টাকা জমবে, তা দিয়ে যাঁরা চাকরি পাননি, তাঁদের সাহায্য করা হবে। নিজেহাতে তার সূচনাও করেন মদন। বিধায়কের বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০১ টাকা জমা করেন। জানান, মুখ্যমন্ত্রীর প্রকল্পকে বছরভর চালিয়ে নিয়ে যেতেই এমন উদ্যোগ। দলের কর্মীরাও উদ্বৃত্ত টাকা ভাঁড়ে জমা করবেন। সব কার্যালয়ে রাখা থাকবে মাটির ভাঁড়।

আরও পড়ুন: Market Price Hike: আজ কোজাগরী লক্ষ্মীপুজো, সবজির দাম চড়া বাজারে

এ দিন মদন জানান, কর্মীদজের উদ্বৃত্ত টাকা লক্ষ্মীর ভাঁডে় জমা করতে বলেছেন তিনি। সেই টাকা জমা করে তুলে দেওয়া হবে দরিদ্র মানুষের হাতে। মদনের কথায়, "যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, চাকরি পাননি, তাঁদের হাতে জমা টাকা তুলে দেওয়া হবে প্রত্যেক মাসে। যাঁদের ঘরে অভাব রয়েছে, ওষুধ, জামা কিনতে পারছেন না, আমাদের ছেলেরা বিভিন্ন এলাকার বুথে বুথে গিয়ে প্রত্যেককে সাহায্য় করবে।"

বিধায়কের বেতন থেকে টাকা ভাঁড়ে ফেললেন মদন

তবে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেও ধর্মতলায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। তা নিয়ে যদিও রাজ্য় সরকারের সপক্ষেই মুখ খোলেন মদন। তিনি বলেন, "আমার প্রাপ্য যদি আমায় না দাও, তাতে সঙ্কট হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারি কর্মীদের বেতন না দেন, তাঁরা সমস্য়ায় পড়বেনই। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আমরা দিল্লির কাছে কর্মচারী। আমার টাকা আমারক ছোঁয়ার অধিকার নেই। আমার টাকা তুমি সব নিয়ে চলে যাচ্ছো। তা ইচ্ছে মতো ভাগ দিচ্ছো। তাও সময়ে নয়। আজ ওষুধ কিনতে ১০০ টাকা লাগবে আমার। মারা যাওয়ার পর শ্রাদ্ধ মিটলে সেই টাকা দিলে কোন কাজে লাগবে!"

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget