এক্সপ্লোর

Hooghly News : রেলপথে আবারও বিপদ !  চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস

Land Slide Near Railway Track : রেল লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। তাই ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায়। ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা।

কলকাতা : শ্রাবণ স্বমহিমায় দেখা দিতেই সারা বাংলার অবস্থা বাণভাসী। দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতেই আবার বিপদের মুখে রেল।  হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস ! 

গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি । ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা। আর প্রবল বৃষ্টির জেরেই  রেললাইনের অদূরেই নামল  ধস । এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। ধসের জেরে শুক্রবার আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় । পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস।                               

বৃহস্পতিবারই বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে খবর , ওই রেল লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। তাই ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায়। ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা। আর এর ফলে বিপদ হয়ে পারে রেলের। পরপর রেল দুর্ঘটনায় এমনিই আতঙ্কিত সকলে। এই আবহে রেল লাইনের পাশের মাটি ধসতে দেখেই স্থানীয়রাই খবর দেন রেলকে। রেলকর্মীরা ঘটনাস্থলে যান। 

আরও খবর :

লোকসভা ভোটের পরে তৃণমূলের Performance Appraisal, কী কী প্রশ্নবাণ?

জানা গিয়েছে, বৃহস্পতিবার চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তার পর কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেন পাস করানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নজরে আসতে থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। তারপরেই রেলকর্মীদের দেখাশোনা করে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আপাতত আপ লাইনে ধীর গতিতে পাস করানো হচ্ছে রেল । রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা চিন্তিত।  গত কয়েকদিন ধরেই পরপর দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে। আর তার জেরে গিয়েছে বহু যাত্রীর প্রাণ।  তাই এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। 

আরও পড়ুন

 জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget