এক্সপ্লোর

Left Brigade: বামেদের ব্রিগেড সমাবেশের দিনই হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা, ক্ষোভপ্রকাশ কর্মী সমর্থকদের

Launch Service Disruption: লঞ্চ ঘাট বন্ধ থাকায় ক্ষোভ উগরে দেন তাঁরা। চক্রান্তের অভিযোগ তুলে তাঁরা জানান, হেঁটেই ব্রিগেড পৌঁছবেন।

কলকাতা: হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা (Launch Service Disruption)। প্রতিবাদে সরব ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে পৌঁছায় কর্মী সমর্থকরা। লঞ্চঘাটে এসে দেখেন তা বন্ধ। তার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। 

ক্ষোভপ্রকাশ কর্মী সমর্থকদের: লক্ষ্য '২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শিয়ালদা, হাওড়া স্টেশন, পার্ক সার্কাস-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৫টি মিছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বাম কর্মী-সমর্থকরা ব্রিগেডে আসতে শুরু করেছেন। আর হাওড়ায় গঙ্গা পেরিয়ে আসার আগে বাধা পেলেন বাম কর্মী সমর্থকরা। বামেদের ব্রিগেড সমাবেশের দিনই হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা। তীব্র ক্ষোভপ্রকাশ করলেন বাম কর্মী সমর্থকরা। ব্রিগেডের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছন কর্মী সমর্থকরা। লঞ্চ ঘাট বন্ধ থাকায় ক্ষোভ উগরে দেন তাঁরা। চক্রান্তের অভিযোগ তুলে তাঁরা জানান, হেঁটেই ব্রিগেড পৌঁছবেন। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে গতকালই নোটিস দিয়ে জানানো হয়, মেরামতির জন্য ভেসেল কম থাকায় রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। 

উত্তরবঙ্গ থেকে অনেকে গতকাল রাতেই পৌঁছে গেছেন কলকাতায়। দুপুর ৩টে থেকে শুরু হবে বামেদের ব্রিগেড সমাবেশ। বক্তা হিসেবে থাকছেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু, খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদার।

এবার ব্রিগেডের মূল মঞ্চটি দৈর্ঘে ৪৮ ফুট ও চওড়ায় ৩২ ফুট। ত্রি-স্তরীয় মূল মঞ্চের উচ্চতা ১০ ফুট। এখানেই বক্তব্য রাখবেন নেতা-নেত্রীরা। ব্রিগেডের মাঠে ভিক্টোরিয়ার দিকে তৈরি করা হয়েছে মঞ্চ, মঞ্চের মুখ থাকছে দক্ষিণ দিকে। মূল মঞ্চের নীচে থাকছে সাংস্কৃতিক মঞ্চটি। মূল মঞ্চের সামনে থাকছে দ্বি-স্তরীয় ব্যারিকেড, তারপরই সাধারণ কর্মী সমর্থকদের বসার জায়গা। প্রবল তাপদাহের কথা মাথায় রেখে মাঠ জুড়ে থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা। থাকছে দুটি মেডিক্যাল ক্যাম্প। এদিন সবচেয়ে বড় দুটি মিছিল শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী হবে। দুপুর ৩টে তে শুরু করে সাড়ে় ৫টার মধ্যে সমাবেশের কাজ শেষ করার লক্ষ্যে বামেরা। মূলত প্রচণ্ড তাপদাহের কথা মাথায় রেখে বেলার দিকে করা হয়েছে সমাবেশের সিদ্ধান্ত। শনিবার সন্ধে থেকেই জেলাগুলি থেকে আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। মৌলালির রামলীলা ময়দানের কাছে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দূর দুরান্ত থেকে আসা কর্মীদের জন্য কলকাতা ও সংলগ্ন অঞ্চল থেকে দলের তরফে হাতে তৈরি খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget