এক্সপ্লোর

Kaustav Bagchi Arresred: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ

Kaustav Bagchi: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী গ্রেফতার। গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ। ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় কৌস্তভের।

আবির দত্ত, কলকাতা: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী গ্রেফতার (Arrested Kaustav Bagchi)। গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ (Police)। ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় কৌস্তভের।

গতকাল রাতেই কৌস্তভ বাগচীর বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। সকালের দিকে পুলিশের নতুন টিমও পৌঁছয় কৌস্তভের বাড়িতে। সকাল ৮টার কিছু আগে কৌস্তভকে নিয়ে বেরিয়ে যায় পুলিশের টিম। হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে তাঁকে, দাবি জানান কৌস্তভ। অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তভ।

প্রসঙ্গত, সাগরদিঘির ফলপ্রকাশের (Sagardighi By ELection Result) পরই অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে। এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নিল কংগ্রেস (Congress)।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে? 'তিনি আরও বলেন, 'তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না।' এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।' 

তৃণমূল সুপ্রিমোর জবাবে এবার পাল্টা কৌশল নিল প্রদেশ কংগ্রেস। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি, ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ মমতাকে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে।'

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতিতে আরও এক রহস্যময়ীর নাম ! কুন্তল-ঘনিষ্ঠ ইনি কে ?

একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।আর সেই ফলকে ঘিরেই উত্তাল রাজ্য রাজনীতি।  আক্রমণ ও পাল্টা আক্রমণের মাঝেই এবার তা অন্য মাত্রা পেল। ২১-এর বিধানসভা ভোটে, ৫০ হাজারের বেশি ভোটে জয়ী সাগরদিঘি আসনটি। মূলত উপনির্বাচনে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেসের জোট। ফলপ্রকাশের পরেই  বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর চৌধুরীকে আক্রমণের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  শিয়রে কি সাগরদিঘির 'ছ্যাঁকা' ? বদলাল রাজনীতির গ্রাফ ? ব্যাক্তিগত আক্রমণই কি দাড়িপাল্লায় পাল্লা ভারী করল ? প্রশ্নে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget