এক্সপ্লোর

Scam : নিয়োগ দুর্নীতিতে আরও এক রহস্যময়ীর নাম ! কুন্তল-ঘনিষ্ঠ ইনি কে ?

Haimanti Gangopadhyay : হৈমন্তীর নামে ফের বিস্ফোরক দাবি করলেও সোমা চক্রবর্তীকে না চেনারই দাবি করেছেন কুন্তল ঘোষ। পাশাপাশি অন্য কেউ এই রহস্যময়ীর ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay) পর এবার সোমা চক্রবর্তী ! নিয়োগ দুর্নীতি তদন্তে সামনে উঠে এসেছে আরও এক রহস্যময়ীর নাম। সূত্রের দাবি, ইনি দক্ষিণ কলকাতার একটি স্পায়ের মালিক এবং কুন্তল ঘনিষ্ঠ। যাঁর অ্যাকাউন্টে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের তথ্যও পাওয়া গিয়েছে। যদিও হৈমন্তীর নামে ফের বিস্ফোরক দাবি করলেও সোমা চক্রবর্তীকে না চেনারই দাবি করেছেন কুন্তল ঘোষ। পাশাপাশি অন্য কেউ এই রহস্যময়ীর ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা। 

শুক্রবারই সোমা চক্রবর্তী নামে নতুন যে রহস্যময়ী নারীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিকে, আদালত থেকে বেরনোর সময় এনিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা (TMC) কুন্তল ঘোষ (Kuntal Ghosh) দাবি করেছেন, তাপস মণ্ডলের টাকা আছে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের কাছে। হৈমন্তীকে বাঁচানোর জন্য়ই গোপাল দলপতি মিথ্য়ে বলছেন। 

কুন্তল ঘনিষ্ঠের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার

ইডি সূত্রের দাবি, কুন্তলের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সোমা চক্রবর্তী নামের মহিলার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সে এই মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদও করে ইডি। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে এড়িয়ে যান যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। বরং অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি। কুন্তলের দাবি, সোমা চক্রবর্তীকে চিনি না। সোমার সঙ্গে সম্পর্ক নেই। যাঁর সঙ্গে আছে খুঁজে বের করুন।

হৈমন্তীর নাম ফের কুন্তলের মুখে

এদিকে, ফের একবার কুন্তলের মুখে উঠে এসেছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay) নাম। আবার তাঁর হয়ে ব্যাট ধরেছেন, স্বামী গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়। এদিনই ফের একবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের টাকাই রয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে।

গোপাল দলপতির নাম সবার প্রথমে উঠে আসে কুন্তল ঘোষের গলায়। কুন্তল ঘোষের মুখেই প্রথমবার শোনা যায় গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও। এরপর স্ত্রীর হয়ে ব্যাট ধরেন গোপাল দলপতি! জানিয়ে দেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই হৈমন্তীর। অন্যদিকে, এক অভিনেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের ঘনিষ্ঠতা নিয়েও অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে এদিন আদালত থেকে বেরনোর পথে জিজ্ঞাসা করা হলে ফের হৈমন্তীর নাম ভাসিয়ে দেন কুন্তল ঘোষ। 

আরও পড়ুন- ''আমি ষড়যন্ত্রের শিকার", নিয়োগ দুর্নীতি ইস্যুতে দাবি হৈমন্তীর

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget