এক্সপ্লোর

Book Release: রায় পরিবারের নানা গল্প নিয়ে লীলা মজুমদারের দুষ্প্রাপ্য লেখা 'রায়বাড়ি' প্রকাশিত হল

'Ray Bari': মাঝে ২ বছর আয়োজন করা সম্ভব হয়নি। বিচিত্রা গ্রন্থন বিভাগ আয়োজিত এবং ‘সন্দেশ’ ও ‘বিচিত্রপত্র’ পত্রিকা নিবেদিত লীলা মজুমদার স্মারক বক্তৃতার এবার ছিল দ্বিতীয় বর্ষ।

অর্ণব মুখোপাধ্য়ায় কলকাতা: ঘরোয়া গল্প, ব্যক্তিগত স্মৃতি থেকে ইতিহাস (memories to history), কী নেই! রবিবার, নন্দনে লীলা মজুমদারের (Leela Majumdar) সেই দুষ্প্রাপ্য লেখাই প্রকাশিত হল, দুই মলাটে। নাম 'রায়বাড়ি' (Ray Bari)। উপস্থিত ছিলেন, রায়বাড়ির সদস্য সন্দীপ রায় (Sandip Ray), প্রসাদরঞ্জন রায়-সহ (Prasad Ranjan Ray) অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 

লীলার 'রায়বাড়ি'

বাঙালি যে দুটি পরিবারকে নিয়ে গর্ব করে, তার একটি যদি হয় ঠাকুর পরিবার তবে অন্যটি রায় পরিবার। সেই বাড়ি ও তার সদস্যদের কথা, একের পর এক লেখায় ফুটিয়ে তুলেছেন লীলা মজুমদার। ঘরোয়া গল্প, ব্যক্তিগত স্মৃতি থেকে ইতিহাস, কী নেই সেখানে! রবিবার, নন্দনে সেই দুষ্প্রাপ্য লেখাই প্রকাশিত হল, দু'মলাটে। নাম 'রায়বাড়ি'।

বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন, রায়বাড়ির সদস্য সন্দীপ রায়, প্রসাদরঞ্জন রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরিচালক সন্দীপ রায় বলেন, 'এটা তো লিলু দিদার নানান সময় লেখা সব বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়া বা অগ্রন্থিত মিলিয়ে একটা বই। ফলে আমার মনে হয় খুবই উপভোগ্য বই হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ দলিল বলে আমি মনে করি।'

প্রাক্তন আমলা প্রসাদরঞ্জন রায় বলেন, 'এখানে উপেন্দ্রকিশোর, প্রমদারঞ্জন, সারদারঞ্জন, এই তিনজন তো বটেই, এবং সুকুমার রায়েজের সব ভাইবোন, সবচেয়ে ছোট শান্তিলতাকে বাদ দিয়ে, তার বাইরে আমার বাবার কথা আছে। আরও দু-একজনের কথা আছে, যাদের ওপর উনি পুরো পুরো লিখেছিলেন।'

মাঝে ২ বছর আয়োজন করা সম্ভব হয়নি। বিচিত্রা গ্রন্থন বিভাগ আয়োজিত এবং ‘সন্দেশ’ ও ‘বিচিত্রপত্র’ পত্রিকা নিবেদিত লীলা মজুমদার স্মারক বক্তৃতার এবার ছিল দ্বিতীয় বর্ষ। এবার বক্তৃতা রাখেন কবি যশোধরা রায়চৌধুরী। তাঁর কথায় উঠে আসে, কীভাবে নিজের লেখনির মাধ্যমে ছোট থেকে বড় সবার হয়ে উঠেছিলেন লীলা মজুমদার।

লেখায় নিজস্ব শৈলী তো ছিলই। আটপৌরে জীবনযাপনের লীলা মজুমদার ছিলেন বিদেশি রান্নাবান্নাতেও সিদ্ধহস্ত। রান্না নিয়ে সমানে চলত পরীক্ষা-নিরীক্ষাও। সেসব কথাও ফুটে উঠেছে দু'মলাটের 'রায়বাড়ি'তে।

আরও পড়ুন: Shah Rukh Khan: নিজের 'অপক্ক, অনিয়ন্ত্রিত' সত্ত্বাকে মনে করে নস্ট্যালজিক কিং খান

অন্যদিকে, দিন কয়েক আগেই সত্যজিৎ রায়ের ছোটগল্প 'খগম' গ্রাফিক নভেল আকারে প্রকাশিত হয়। বিশিষ্ট পরিচালক সন্দীপ রায় (Sandip Ray), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), লেখক রঙ্গন চক্রবর্তী-সহ একাধিক অতিথির উপস্থিতিতে প্রকাশ্যে আসে সেই গ্রাফিক নভেল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। তাঁর কথায়, 'বাবার লেখা খগম একটি অন্যতম সেরা গল্প। এই গ্রাফিক নভেল তৈরির প্রস্তাব যখন আসে, তখন খুবই খুশি হয়েছিলাম। বাবার কাজ, তাঁর ভাবধারা, শিল্পরুচি, অক্ষুণ্ণ রেখেও যে তারা নতুন দৃষ্টিভঙ্গিতে এই কাজ করতে সফল হবে, এই বিশ্বাস আমার ছিল। বই, বিশেষত বাংলা বই পড়ার চর্চা এখনকার প্রজন্মের প্রায় নেই বললেই চলে। এই গ্রাফিক নভেল পড়ে যদি পাঠক আসল গল্পটি পড়েন এবং তাদের মধ্যে যদি বাংলায় বাবার লেখা আরও নানান গল্প পড়ার উৎসাহ জেগে ওঠে, সেটিই হবে এই প্রচেষ্টার আসল সার্থকতা।'

সেরা শিরোনাম

Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যাই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যাই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget